Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নব নির্বাচিত ৬ বিধায়কের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল, ওয়াক আউট বিজেপি বিধায়কদের

গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া। ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। তাঁদের শপথগ্রহণ চলছে আজ।

নব নির্বাচিত ৬ বিধায়কের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল, ওয়াক আউট বিজেপি বিধায়কদের

বিধানসভা ভবন

শেষ আপডেট: 2 December 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়কের শপথগ্রহণ। তাঁদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীও। বহুদিন পর একই ফ্রেমে পাওয়া গেল দু'জনকে। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বিধানসভা কক্ষে থাকলেন না কোনও বিজেপি বিধায়ক। 

গত ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। মেদিনীপুর, মাদারিহাট, সিতাই, তালডাংড়া, নৈহাটি ও হাড়োয়া। ছয়টি আসনেই জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। তাঁদের শপথগ্রহণ হল আজ। 

অতীতে উপ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ নিয়ে বিধানসভা বনাম রাজভবনের মধ্যে একাধিকবার জটিলতা দেখা গিয়েছে।

কখনও জয়ী প্রার্থীদের বিধানসভার পরিবর্তে রাজভবনে ডেকে শপথবাক্য পাঠ করাতে চেয়েছিলেন বোস, কখনও বা স্পিকারের পরিবর্তে সেই দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে। তা নিয়ে কম বিতর্কও হয়নি। তবে, এবারে সেই পরিস্থিতি তৈরির সম্ভাবনা কমই ছিল।

ফল প্রকাশের পর নিয়ম মেনে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথের বিষয়টি নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিলেন। পরিষদীয় দলের তরফেও রাজ্যপালের কাছে বার্তা পাঠানো হয়।

বিধানসভা থেকে স্পিকারের চিঠি যাওয়ার পরই রাজভবনের তরফে জবাবি চিঠিতে জানানো হয়, সোমবার রাজ্যপাল বোস নিজেই বিধানসভায় গিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন।


```