
শেষ আপডেট: 31 January 2021 12:45
বয়সের ভারে চামড়াতে টান পড়েছে, হাত কাঁপে একটু আধটু! সেই সঙ্গে চোখের দৃষ্টিও ক্ষীণ তবুও শিল্পসত্তা অটুট রয়েছে, রয়েছে আঙুলে পেনসিলের ম্যাজিক। তাই হাসপাতালের বিছানাতে বসেও অসুখ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি মজেছেন 'বাঁটুল'কে সাদা পাতায় আঁকতে। রাজ্যের রাজ্যপাল মাননীয় জগদীপ ধনখড় মহাশয় রবিবার সস্ত্রীক এই প্রণীব শিল্পীকে হাসপাতালে দেখতে যান, আর সেখানেই রাজ্যপালকে হাতে এঁকে 'বাঁটুল'-এর ছবি উপহার দেন নারায়ণ বাবু।
এমনিতেই রাজ্য রাজনীতি নিয়ে ধনখড় বাবু টুইট করতেই থাকেন। সোশ্যাল মিডিয়াতে তিনি ভীষণই অ্যাক্টিভ। কিন্তু বাঁটুলের এই ছবি পোস্ট করে তিনি অনেকের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন। ছবির সঙ্গে লেখা রয়েছে ধনখড় বাবুর স্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তাও। গতকাল নারায়ণ দেবনাথের আঁকা এই 'বাঁটুল'-এর ছবি ভাইরাল হয় ঝড়ের বেগে।
https://twitter.com/jdhankhar1/status/1355770400173563909
বার্ধক্যজনিত কারণেই হাসপাতালে রয়েছেন শিল্পী। তাঁর করোনা রিপোর্ট এই মুহূর্তে নেগেটিভ এসেছে। ফুসফুসের সমস্যা ও কিডনির সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় এই প্রবীণ শিল্পীকে। বয়স কেবল সংখ্যা মাত্র। শিল্পরসের রসিক সকল মানুষই চান তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন বাড়িতে। সকলেই তাঁর গুণের গুণমুগ্ধ, সেই সঙ্গে তাঁর জন্য গর্বিতও।