মমতাদের শপথবাক্য পাঠ করাতে বৃহস্পতিবার বিধানসভায় যাবেন ধনকড়
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিধায়ক হিসাবে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। ওই দিনই সদ্য নির্বাচিত হন ওপর দুই তৃণমূল বিজয়ী প্রার্থী আমিরুল ইসলাম ও জাকি
শেষ আপডেট: 5 October 2021 12:48
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিধায়ক হিসাবে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। ওই দিনই সদ্য নির্বাচিত হন ওপর দুই তৃণমূল বিজয়ী প্রার্থী আমিরুল ইসলাম ও জাকির হোসেনকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল। মঙ্গলবার ধনকড় টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এবং বাকি দুই বিজয়ী তৃণমূল প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর আর্জি জানিয়ে সোমবার রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছিল।
আরও পড়ুনঃ
মণ্ডপসজ্জা, পুষ্পাঞ্জলি থেকে প্রতিমা দর্শন, একগুচ্ছ নিয়ম বেঁধে দিল নবান্ন
নবনির্বাচিতদের বিধায়ক পদে শপথবাক্য পাঠ করানোর কাজটি এতদিন বিধানসভার স্পিকার করতেন। সম্প্রতি রাজ্যপাল জনপ্রতিনিধিত্ব আইনের ধারা বলে সেই ক্ষমতা নিজের হাতে নিয়েছেন। সরকার পক্ষের অনুরোধ মেনে রাজ্যপাল বৃহস্পতিবার বিকালে শপথ পাঠ করাতে রাজি হয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'