Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যাদবপুরের সমাবর্তনে আসছেন না রাজ্যপাল! বোসের 'অনুমতি' ছিল না অনুষ্ঠানে

যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানের যাবতীয় সিদ্ধান্তের জন্য 'কোর্ট' বৈঠক করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু সেই বৈঠকের জন্য রাজ্যপাল তথা আচার্যের অনুমতির প্রয়োজন হয়। আনন্দ বোস কোর্ট বৈঠক করার অনুমতি দেননি। 

যাদবপুরের সমাবর্তনে আসছেন না রাজ্যপাল! বোসের 'অনুমতি' ছিল না অনুষ্ঠানে

শেষ আপডেট: 23 December 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি মেলেনি, তবুও ২৪ ডিসেম্বরই সমাবর্তন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাহু জানান, নির্ধারিত দিনেই হবে সমাবর্তন অনুষ্ঠান। সূত্রের খবর, এই সিদ্ধান্তে খুশি নন রাজ্যপাল। তাই যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই তাঁর!

যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানের যাবতীয় সিদ্ধান্তের জন্য 'কোর্ট' বৈঠক করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু সেই বৈঠকের জন্য রাজ্যপাল তথা আচার্যের অনুমতির প্রয়োজন হয়। আনন্দ বোস কোর্ট বৈঠক করার অনুমতি দেননি। 

রাজ্যপালের বক্তব্য ছিল, ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অসন্তুষ্ট সিভি আনন্দ বোস। এমনকী ওই মর্মান্তিক ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি হতে পারেননি আচার্য। আর সেই কারণেই 'কোর্ট' বৈঠকের অনুমতি দেননি তিনি। 

রাজ্যপালের অনুমতি না মিললে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আপত্তি ছিল না উচ্চশিক্ষা দফতরের। সিভি আনন্দ বোসের অনুমতি না পাওয়ায় সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়। সূত্রের খবর, সেই মিটিংয়েই ঠিক হয় নির্ধারিত দিনেই হবে সমাবর্তন অনুষ্ঠান।

২৪ ডিসেম্বরের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী দু'জনকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলেও খবর। সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, 'অদৃশ্য এবং দৃশ্যমান ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে যাদবপুরে সমাবর্তন হচ্ছে।'


```