Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যপালের অনুমতি মিলল, পার্থ-মানিকদের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ মামলা শুরু করতে পারবে ইডি

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল ইডি।

রাজ্যপালের অনুমতি মিলল, পার্থ-মানিকদের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ মামলা শুরু করতে পারবে ইডি

নিজস্ব ছবি

শেষ আপডেট: 1 May 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের ঘটনায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছিল ইডি (ED)।

এবার দু'জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।

রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বুধবারই জানানো হয়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলার বিচারপ্রক্রিয়া চালিয়ে যেতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ভারতীয় সংবিধানের ১৬৩ নম্বর ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে রাজ্যপাল অনুমতি দেওয়ায় অবশেষে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

এদিকে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের তরফে এর আগে পার্থের বিরুদ্ধে এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আইনি পদক্ষেপের জন্য রাজ্যপাল বোসের সম্মতি চাওয়া হয়েছিল। '২৩ সালের জুলাইতে সেই অনুমোদন দেন রাজ্যপাল। 

এবার দুই অভিযুক্তের বিরুদ্ধে যাতে ইডি মামলা চালিয়ে যেতে পারে সেই অনুমোদনও দিলেন সিভি আনন্দ বোস।


```