Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইলে সই করেননি রাজ্যপাল! এজি বিহীন কলকাতা হাইকোর্ট, জমছে মামলার পাহাড়

এর আগে রাজ্যপালের বিরুদ্ধ বিধানসভার ২২টি বিল আটকে রাখার অভিযোগ এনেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

ফাইলে সই করেননি রাজ্যপাল! এজি বিহীন কলকাতা হাইকোর্ট, জমছে মামলার পাহাড়

শেষ আপডেট: 11 December 2023 15:47

দ্য ওয়াল ব্যুরো: গত ১০ নভেম্বর থেকে শূন্য কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল পদটি। আদালত সূত্রের খবর, অ্যাডভোকেট জেনারেল বা এজির পদ শূন্য থাকায় বহু মামলার শুনানি হচ্ছে না। যার জেরে জমছে মামলার পাহাড়। সোমবার এ ব্যাপারে এজলাসে মন্তব্য করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

সোমবার ১০০ দিনের কাজ সংক্রান্ত এক মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ১০০ দিনের বকেয়া টাকা আটকে রয়েছে। এর ফলে যাঁরা কাজ করেছেন তাঁরা মজুরি পাচ্ছেন না। আদালত আগে নির্দেশ দিয়েছিল। কিন্তু এখন শুনানি হচ্ছে না। মামলাটির দ্রুত শুনানি করা হোক। কারণ, গরিব মানুষ কাজ করে টাকা পাচ্ছেন না।

এরপরই আদালতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ ফাঁকা থাকার কারণেই এমনটা হচ্ছে।

এ ব্যাপারে রাজ্যের আইনজীবীকে (গর্ভর্মেন্ট প্লিডার) দ্রুত রাজ্যের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার নির্দেশ দেন বিচারপতি। 

রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, গত ১০ নভেম্বর প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যের এজি পদ থেকে ইস্তফা দেন। তারপরই এই পদে নিয়োগ করতে চেয়ে রাজ্যপালকে ফাইল পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল এখনও ফাইলে সই করেননি। ফলে সমস্যা হচ্ছে। যদিও এ ব্যাপারে রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে রাজ্যপালের বিরুদ্ধ বিধানসভার ২২টি বিল আটকে রাখার অভিযোগ এনেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।


```