Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোপড়া গিয়ে ১ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রাজ্যপালের, রিপোর্ট চেয়েছেন বিএসএফ-এর থেকেও

উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়েছিল।

চোপড়া গিয়ে ১ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রাজ্যপালের, রিপোর্ট চেয়েছেন বিএসএফ-এর থেকেও

শেষ আপডেট: 20 February 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়েই এই ঘোষণা করেন। পাশাপাশি বিএসএফ-এর কাছ থেকে রিপোর্টও চেয়েছেন বোস। 

তৃণমূল অভিযোগ করেছে, বিএসএফ-এর গাফিলতিতেই চোপড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ইস্যুতে এক প্রতিনিধি দল ১৫ ফেব্রুয়ারি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করে। সেই দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, উদয়ন গুহ। তাঁরা জানিয়েছিলেন রাজ্যপাল কথা দিয়েছেন সন্দেশখালির মতো চোপড়াতেও যাবেন। মঙ্গলবার সেই কথা রাখেন সিভি আনন্দ বোস। 

চোপড়ায় গিয়ে মৃত শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। চার পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর অভাব-অভিযোগও শোনেন। তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে নিজের মোবাইল নম্বরও দেন। পাশাপাশি বিএসএফ-এর কাছ থেকে ঘটনা সম্পর্কে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।

বিধানসভায় দাঁড়িয়ে চোপড়ার ঘটনায় সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সীমান্ত পাহারা দেওয়ার পরিবর্তে বিজেপির হয়ে কাজ করছে বিএসএফ, এই অভিযোগ তুলেছিলেন তিনি। চোপড়া প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, "বিএসএফের কাজ বর্ডার পাহারা দেওয়া। শিশুদের জীবনের কী কোনও দাম নেই। সেই বিএসএফের আমি শাস্তি চাই, যাদের কারণে চারটি শিশু মারা গেল।" এখন দেখার কেন্দ্রীয় বাহিনী রাজ্যপালকে কী রিপোর্ট দেয়। 

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় বিএসএফ একটি নর্দমা কাটছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানেই খেলা করছিল শিশুরা। আচমকাই ধস নেমে দুর্ঘটনা ঘটে। মাটির নীচে চাপা পড়ে চার শিশু। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।


```