
রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং সাদ্দাম সর্দার
শেষ আপডেট: 22 July 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: কুলতলির সাদ্দাম সর্দারকে নিয়ে তদন্তকারীদের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রহস্য দানা বেঁধেছে সাদ্দামের বাড়ির সুড়ঙ্গ নিয়ে। এরই মধ্যে এই ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের তরফে সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে।
সাদ্দাম সর্দারের বিরুদ্ধে নকল সোনা বিক্রি থেকে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। বেশ কয়েক দিন তল্লাশির পর তাঁকে একটি আলাধর থেকে গ্রেফতার করা হয়েছে। এবার স্বরাষ্ট্রদফতরের কাছ থেকে সাদ্দাম ও তাঁর বাড়ির সুড়ঙ্গ প্রসঙ্গে একাধিক বিষয় নিয়ে জানতে চাইল রাজভবন।
রাজভবনের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সাদ্দাম সর্দারের গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজভবন। যেখানে সন্দেশখালি, ভূপতিনগর এবং বনগাঁয় তদন্তকারীরা আক্রান্ত হওয়ার ঘটনার নিরিখে একই সারিতে কুলতলির ঘটনাটিকে উল্লেখ করা হয়েছে। রাজভবনের বিবৃতি অনুযায়ী, মাতলা নদীতে ওই সুড়ঙ্গ মেশায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও একাধিক প্রশ্ন উল্লেখ করে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
For the information of the staff of Raj Bhavan:
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) July 21, 2024
HG has expressed deep concern over the reported discovery of a tunnel from under the house of an accused in fake gold case in Kultali, viz., Saddam Sardar, on 15.07.2024. HG has also expressed concern over the series of law and…
পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কুলতলির জালাবেরিয়া-২ পঞ্চায়েতের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। গত সোমবার সাদ্দামের বাড়িতে অভিযানে তাঁকে ফের পাকড়াও করে পুলিশ। এরপরই স্থানীয়রা মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলি চালায় বলেও অভিযোগ ওঠে। এই সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে যায় সাদ্দাম এবং সাইরুল।
সাদ্দামের বাড়িতে তল্লাশির সময়ে অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের হদিশ মেলে। পুলিশ জানতে পারে যে সেখান দিয়েই সাদ্দাম পালিয়ে যায়। পুলিশিকে সাদ্দাম জানিয়েছেন, মাগুর মাছ চাষ করার ভাবনায় খাটের নিচে সুড়ঙ্গ তৈরি করেছিলেন। সাদ্দামের বাড়ির পাশেই রয়েছে খাল। খালের মধ্য দিয়ে সুড়ঙ্গ মিশেছে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী সুন্দরবনের মাতলা নদীতে।সেই খালের জলের ঢেউকে কাজে লাগিয়ে ওই সুড়ঙ্গের মুখে জাল আটকে মাগুর মাছ চাষের ভাবনাচিন্তা ছিল বলেই দাবি সাদ্দাম সর্দারের