Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, জয়নগরকাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল

জয়নগরের ঘটনাকে ঘিরে গত দু'দিন ধরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার সেই ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল।

হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, জয়নগরকাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল

শেষ আপডেট: 15 November 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো: গত ৪৮ ঘণ্টা ধরে শিরোনামে জয়গনগরের দলুইখাঁকি গ্রাম। জোড়া খুনের ঘটনায় জ্বলেছে গোটা গ্রাম। ঘর ছাড়া গ্রামের অসংখ্য মানুষ। সেই ঘটনাকে ঘিরে গত দু'দিন ধরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এবার সেই ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল। বললেন, "হিংসার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।"

সোমবার জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে গুলি করে খুনের পর থেকেই সিপিএমের উপর দোষ চাপিয়েছে তৃণমূল। এমনকী, গতকাল সুজন চক্রবর্তী-কান্তি গঙ্গোপাধ্যায়রা এলাকায় ঢুকতে চাইলে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। জোড়া খুনের ঘটনায় কোনও রাজনৈতিক পক্ষই একে অপরকে দোষারোপ করতে পিছপা হয়নি। আর এরই মধ্যে এবার হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একইসঙ্গে "রাজভবন নিজের দায়িত্ব পালন করবে" বলে জানান তিনি। 

আইনশৃঙ্খলা থেকে উপাচার্য নিয়োগ, রাজ্যের যে কোনও বিষয়ে বারে বারেই সরব হতে দেখা গিয়েছে সিভি আনন্দ বোসকে। তার জন্য অবশ্য সরকারের সঙ্গে তাঁর বিরোধও বেঁধেছে। এমনকী কিছু ক্ষেত্রে তিনি সক্রিয় হয়ে পদক্ষেপও নিয়েছেন। এবার জয়নগর কাণ্ডেও রাজভবনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখলেন তিনি।
 
জয়নগরের দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। চার-পাঁচজন দুষ্কৃতী দুটি বাইকে করে এসে পিছন থেকে গুলি করে তাঁকে। এরপর পালানোর সময়ে দুই অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয় মানুষ। তাদের মধ্যে গণপিটুনিতে মৃত্যু হয় সাহাবুদ্দিন শেখের। এরপর দলুয়াখাঁকি গ্রামের একের পর এক বাড়ি, দোকান জ্বালিয়ে দেওয়া হয়। তারপর থেকেই কার্যত পুরুষশূন্য সেই গ্রাম। ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও থমথমে পরিবেশ জয়নগরের ওই গ্রামে।


```