Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'আনন্দে' কাটছে কুণালের পুজো, অষ্টমীর অঞ্জলি দিতে হাজির রাজ্যপাল

কুণাল নিজে তাঁকে স্বাগত জানান। বুঝিয়ে বলেন পুজোর থিম।

'আনন্দে' কাটছে কুণালের পুজো, অষ্টমীর অঞ্জলি দিতে হাজির রাজ্যপাল

শেষ আপডেট: 22 October 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: গত ১৬ অক্টোবর পুজো উদ্বোধনে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন সন্তোষ মিত্র স্কোয়ারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজোর ফিতে কাটেন শাহ, যে পুজোর থিম ছিল অযোধ্যার রাম মন্দির। তবে সেদিন বাংলায় এসেও রাজ্যপাল সিভি আনন্দে বোসের সঙ্গে দেখা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। কাকতলীয়ভাবে, সেদিনই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। তারপর আজ রবিবার অষ্টমীর দিন সাতসকালে কুণাল ঘোষের রামমোহন সম্মিলনীর পুজোতে হাজির হলেন রাজ্যপাল। ভক্তিভরে সেখানে অঞ্জলিও দিলেন তিনি। 

কুণাল ঘোষ রামমোহন সম্মিলনীর পুজোর চেয়ারম্যান। এই পুজো তাঁর পুজো হিসেবেই পরিচিত। এদিন সকাল ১০টা নাগাদ ঘি-রঙা পাঞ্জাবিতে সেজে সেই পুজোমণ্ডপে হাজির হয়েছিলেন আনন্দ বোস। কুণাল নিজে তাঁকে স্বাগত জানান। বুঝিয়ে বলেন পুজোর থিম। ঘুরে ঘুরে মণ্ডপের সাজসজ্জা, প্রতিমা, খুঁটিয়ে দেখেন রাজ্যপাল। তারপর সেখানেই পুষ্পাঞ্জলি দিতে বসে যান। 

উল্লেখ্য, রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে একাধিক বিষয় নিয়ে সম্মুখ সমরে নেমেছে তৃণমূল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হোক, বা ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে রাজভবনের সামনে ধর্না, একাধিকবার দুপক্ষের সম্পর্কের দ্বন্দ্ব সামনে এসেছে। রাজ্যপালকে কার্যত বিজেপির দালাল বলে দেগে দিতে কসুর করেনি তৃণমূল। 

তার মধ্যেই অমিত শাহ বাংলায় এসেও বোসের সঙ্গে দেখা না করায়, এবং সেই দিনই আনন্দ বোসের কুণালকে রাজভবনে ডেকে পাঠানোয় রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয়েছিল। যদিও কুণাল পরে জানিয়েছিলে, এর আগে রাজ্যপাল তাঁকে উপহার দিয়েছিলেন ওনামে। তাই শারদীয়ার শুভেচ্ছা জানাতেই যেদিন রাজভবনে গিয়েছিলেন তিনি। তার মধ্যেই এবার তৃণমূল মুখপাত্রের পুজোয় আনন্দ বোসকে দেখা যাওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


```