Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মামলা মেটাতে কবে চায়ের আড্ডায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী? হাইকোর্টের রায়ে কৌতূহল সব মহলে

বিচারপতির পর্যবেক্ষণ,  'দুই প্রশাসনিক প্রধান আদালতে লড়াই করছে, এটা কারও জন্যই ভাল নয়!'

মামলা মেটাতে কবে চায়ের আড্ডায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী? হাইকোর্টের রায়ে কৌতূহল সব মহলে

মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোস। গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 6 March 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনিক প্রধানের (Chief Minister) বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court ) মামলা ঠুকেছিলেন সাংবিধানিক প্রধান (Governor)।

গত বছর থেকে কলকাতা হাইকোর্টে চলা ওই মামলা মিটিয়ে ফেলার জন্য দু'পক্ষকেই নিদান দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চ।
বিচারপতির পর্যবেক্ষণ,  'দুই প্রশাসনিক প্রধান আদালতে লড়াই করছে, এটা কারও জন্যই ভাল নয়!'

গত বছর লোকসভা ভোটের সময় রাজ্যের দুই বিধানসভাতেও নির্বাচন হয়েছিল। জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে সামনে এসেছিল রাজ্যপাল বনাম বিধানসভার দ্বন্দ্ব। যার জেরে প্রকাশ্যেই রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী এবং দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে।

ওই ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল। সম্প্রতি রাজভবনের তরফে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট মামলায় সম্প্রতি আইনজীবী বদলেছেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর হযে মামলা লড়েন আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

বুধবার ওই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু'পক্ষকে আদালতের বাইরে বসে সমস্যা সমাধানের পরামর্শ দেয়। 
মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল মুখোপাধ্যায় বলেন, “দু’পক্ষকে বসে সমস্যা মিটিয়ে ফেলার যে কথা বলা হচ্ছে, তা নির্দেশে উল্লেখ করা হোক।” তখনই চায়ের আড্ডার প্রসঙ্গটি টেনে আনেন মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে সম্মতি জানান বিচারপতি। 

এখন দেখার মামলার সমস্যা সমাধানে কবে চায়ের আড্ডায় মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।


```