Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সময়ে দেনা পরিশোধের জন্য সরকারি সহায়তা প্রয়োজন, পাওনাদারদের চিঠি দিয়ে জানাল ভোডাফোন

দ্য ওয়াল ব্যুরো: সরকার যদি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হয়, তা হলে সময়মতো ঋণ পরিশোধ করা সম্ভব নাও হতে পারে বলে ঋণদাতাদের জানিয়ে রাখল ভোডাফোন আইডিয়া। শুক্রবারই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবিন্দর টক্কর জানিয়েছিলেন, সরকারের কাছে আবেদন জানানোর প

সময়ে দেনা পরিশোধের জন্য সরকারি সহায়তা প্রয়োজন, পাওনাদারদের চিঠি দিয়ে জানাল ভোডাফোন

শেষ আপডেট: 16 November 2019 07:09

দ্য ওয়াল ব্যুরো: সরকার যদি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হয়, তা হলে সময়মতো ঋণ পরিশোধ করা সম্ভব নাও হতে পারে বলে ঋণদাতাদের জানিয়ে রাখল ভোডাফোন আইডিয়া। শুক্রবারই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবিন্দর টক্কর জানিয়েছিলেন, সরকারের কাছে আবেদন জানানোর পাশাপাশি তারা ডেটা সেন্টার ও অপটিক্যাল ফাইবার বিক্রি করে টাকা তোলার কথাও ভাবতে শুরু করেছে। যে সব ব্যাঙ্কের থেকে ভোডাফোন আইডিয়া সবচেয়ে বেশি টাকা নিয়েছিল, সেই সব ব্যাঙ্কের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে ভোডাফোন কর্তৃপক্ষ। ব্যাঙ্কের একটি সূত্র নাম গোপন রাখার শর্তে জানিয়েছে, ভোডাফোন আমাদের বলেছে যে, বল এখন সরকারের কোর্টে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের কাছে ভোডাফোনের ১১,২০০ কোটি টাকা ঋণ আছে। এ ছাড়াও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের কাছে ৩,০০০ কোটি টাকা, আইসিআইসিআই ব্যাঙ্কের কাছে ১,৭০০ কোটি টাকা ও এইচডিএফসি ব্যাঙ্কের কাছে তাদের ৫০০ কোটি টাকা ঋণ রয়েছে; এ ছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদাতেও তাদের ঋণ আছে বলে সূত্রের খবর। ভোডাফোনের দাবি, কয়েকটি প্রতিষ্ঠান তাদের ঋণ কিছুটা লাঘব করেছে। দুই টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের সঙ্কট নিয়ে প্রশ্ন করা হলে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, আমরা চাই না কোনও প্রতিষ্ঠান তাদের ব্যবসা বন্ধ করে দিক। আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠানই যেন উন্নতি করে। সর্বোচ্চ আদালতের রায়ে প্রদেয় অর্থ দিতে গিয়ে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিপুল লোকসান হয়েছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের। তিনি জানান, টেলিকম ক্ষেত্রে যে বিপুল চাপ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে ও  চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন আইডিয়ার লোকসান বেড়ে হয়েছে ৫০,৯২২ কোটি টাকা। গত বছর এই ত্রৈমাসিকে তাদের লোকসান হয়েছিল ৪,৯৭৩.৮ কোটি টাকা। বছরের হিসাবে পরিষেবা থেকে আয় ৪২ শতাংশ বেড়ে ১০,৮৩৮.৯ কোটি টাকা হয়েছে, যদিও টেলিযোগাযোগ মন্ত্রককে এককালীন ২৫,৬৭৭.৯ কোটি টাকা জরিমানা দেওয়ায় তাদের লোকসানের বহর বেড়েছে। ২৫ অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন আইডিয়াকে ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর (এজিআর) জন্য ২৮,৩০৯ কোটি বকেয়া টাকা দ্রুত মেটানোর কথা বলে। এই রায়েই ঘোর বিপাকে পড়ে ভোডাফোন আইডিয়া। এই রায় মানতে হলে তিন মাসের মধ্যে তাদের মেটাতে হবে প্রায় ৩৯,০০০ কোটি টাকা।

```