Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেসরকারি সংস্থার ধাঁচে অংশীদারদের মধ্যে উদ্বৃত্ত ভাগ করে দেবে এলআইসি

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিনের মধ্যে বাজারে বিপুল পরিমাণে ইনিশিয়াল পাবলিক অফারিং ছাড়তে পারে এলআইসি (LIC)। তার আগে ওই বিমা সংস্থার কয়েকটি বিধি পাল্টানোর কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বেসরকারি সংস্থার মতো এলআইসি-র উদ্বৃত্তও অংশীদারদের মধ্যে ভাগ করে

বেসরকারি সংস্থার ধাঁচে অংশীদারদের মধ্যে উদ্বৃত্ত ভাগ করে দেবে এলআইসি

শেষ আপডেট: 13 September 2021 12:24

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিনের মধ্যে বাজারে বিপুল পরিমাণে ইনিশিয়াল পাবলিক অফারিং ছাড়তে পারে এলআইসি (LIC)। তার আগে ওই বিমা সংস্থার কয়েকটি বিধি পাল্টানোর কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বেসরকারি সংস্থার মতো এলআইসি-র উদ্বৃত্তও অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। বর্তমানে এক বিশেষ আইনে এলআইসি পরিচালিত হয়। সেই আইন অনুযায়ী সংস্থার উদ্বৃত্তের পাঁচ শতাংশ পাঠানো হয় অংশীদারদের তহবিলে। বাকি ৯৫ শতাংশ যায় পলিসি হোল্ডারদের তহবিলে। ওই অর্থ থেকে তাঁদের বোনাস দেওয়া হয়। অন্যান্য জীবনবিমা সংস্থাগুলি ইনসিওরেন্স অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়। তাতে উদ্বৃত্তের ৯০ শতাংশ যায় পলিসি হোল্ডারদের তহবিলে। ১০ শতাংশ পান অংশীদাররা। চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে আইপিও ছাড়তে চলেছে এলআইসি। সরকার চায়। অন্যান্য বিমা সংস্থার মতো এলআইসি-তে বিনিয়োগও আকর্ষণীয় হয়ে উঠুক। সরকারি সূত্রে বলা হয়েছে, যাঁরা এলআইসি-তে বিনিয়োগ করবেন, তাঁরা নিশ্চয় চাইবেন, ওই সংস্থাও তাঁদের অন্যদের মতোই সুবিধা দিক। সেজন্য এলআইসি-র বিধিতে কয়েকটি পরিবর্তন করা হচ্ছে। সরকারের ধারণা, এর ফলে পলিসি হোল্ডারদের পাশাপাশি অংশীদারদেরও স্বার্থরক্ষা করা হবে। অনেকে এলআইসি-তে বিনিয়োগ করতে আগ্রহী হবেন। আগামী দিনে এলআইসি-তে কী পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে, তাও অবিলম্বে স্থির করবে সরকার। অন্যান্য বিমা সংস্থায় ৭৪ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এলআইসি পৃথক আইনের দ্বারা পরিচালিত হয়। পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে এলআইসি-র অংশীদাররা যদি উদ্বৃত্তের আরও বেশি অংশ পান, তাতে পলিসি হোল্ডারদের ওপরে কোনও প্রভাব পড়বে না। সরকার বাজারে যখন এলআইসি-র ইনিশিয়াল পাবলিক অফারিং ছাড়বে, তার একটা অংশ কিনতে পারবেন পলিসি হোল্ডাররা। সরকারও চায়, পলিসি হোল্ডারদের একাংশ এলআইসি-র অংশীদার হোন। এলআইসি-র পলিসি হোল্ডারদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, তাঁরা জানেন, সরকার তাঁদের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছে। আগামী দিনে এলআইসি সংক্রান্ত আইন বদলালেও তার ২৭ নম্বর ধারাটি অবিকৃত রাখা হবে। ওই ধারায় বলা হয়েছে, যে কোনও পলিসির গ্যারান্টার হচ্ছে সরকার। সরকার প্রত্যেক পলিসি হোল্ডারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেওয়া বা বোনাস দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছে।

```