Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্যোতিরাদিত্যের গাড়ি আক্রান্ত ভোপালে, হামলাকারীদের শাস্তির দাবি শিবরাজ সিং চহ্বনের

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ভোপালে আসেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁকে কালো পতাকা দেখানো হয়। তার কিছুক্ষণের মধ্যে বিবৃতি দেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বণ। তাতে বলা হয়, “এই ঘট

জ্যোতিরাদিত্যের গাড়ি আক্রান্ত ভোপালে, হামলাকারীদের শাস্তির দাবি শিবরাজ সিং চহ্বনের

শেষ আপডেট: 14 March 2020 06:40

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ভোপালে আসেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁকে কালো পতাকা দেখানো হয়। তার কিছুক্ষণের মধ্যে বিবৃতি দেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বণ। তাতে বলা হয়, “এই ঘটনা থেকে বোঝা যায়, রাজ্যে এখন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে এমন একটা সরকার রয়েছে যার গরিষ্ঠতা নেই। সেই সরকার বিরোধীদের ওপরে আক্রমণ চালাচ্ছে।” ‘হামলাকারীদের’ শাস্তির দাবি তুলে তিনি বলেন, “আমি সিন্ধিয়ার ওপরে আক্রমণের তীব্র নিন্দা করছি। পুলিশ ও সরকারের কাছে আমার আবেদন, যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।” তাঁর মতে, “রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।” শিবরাজ সিং চহ্বণের দাবি, সিন্ধিয়ার গাড়ি থামিয়ে পাথর ছোঁড়া হয়েছিল। সেই হামলায় সিন্ধিয়ার প্রাণসংশয় হতে পারত। গাড়ির চালক অতি কষ্টে ভিড়ের মধ্যে থেকে গাড়ি বার করে নিয়ে আসেন। শনিবার ভোপালে শ্যামলা হিল থানার বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, সিন্ধিয়ার ওপরে আক্রমণে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করতে হবে। দীর্ঘ ১৮ বছর কংগ্রেসের সদস্য ছিলেন জ্যোতিরাদিত্য। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “গত ১৮ মাসে আমার স্বপ্ন ভেঙে গিয়েছে। কৃষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পালন করা হয়নি।” কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, “ওই দলটি আগে যেমন ছিল এখন আর সেরকম নেই।” বিজেপির সভাপতি জে পি নাড্ডা বলেন, “আমি এখন রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়াকে স্মরণ করছি। তিনি জনসঙ্ঘ ও বিজেপির জন্য যথেষ্ট পরিশ্রম করেছিলেন। তাঁর নাতি আমাদের দলে যোগ দিয়েছেন। তিনি আমাদের পরিবারের সদস্যের মতো। আমি তাঁকে বলেছি, বিজেপিতে আপনি নিজের মতামত প্রকাশের সুযোগ পাবেন।” মঙ্গলবার সিন্ধিয়া পদত্যাগ করার পরেই মধ্যপ্রদেশে কংগ্রেসের ২২ জন বিধায়ক রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। মুখ্যমন্ত্রী কমলনাথ অবশ্য বলছেন, তিনি ক্ষমতায় টিকে যাবেন। কিন্তু রাজ্যপাল যদি ২২ জন বিধায়কের পদত্যাগ গ্রহণ করেন, তাহলে কংগ্রেস সরকার নিশ্চিতভাবেই গরিষ্ঠতা হারাবে।

```