Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনি কি সরকারি চাকুরে? অনলাইনে এই ২৪টি কাজ ভুলেও করবেন না, সতর্ক করল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ প্রযুক্তিগত সতর্কতা বেঁধে দিল কেন্দ্র সরকার (Government Employee)। সরকারি চাকরি করলে এই সাইবার সিকিউরিটি গাইডলাইন মেনেই চলতে হবে। যে ২৪ বিষয়ে (Online) কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বিধ

আপনি কি সরকারি চাকুরে? অনলাইনে এই ২৪টি কাজ ভুলেও করবেন না, সতর্ক করল কেন্দ্র

শেষ আপডেট: 18 June 2022 10:14

দ্য ওয়াল ব্যুরো: সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ প্রযুক্তিগত সতর্কতা বেঁধে দিল কেন্দ্র সরকার (Government Employee)। সরকারি চাকরি করলে এই সাইবার সিকিউরিটি গাইডলাইন মেনেই চলতে হবে। যে ২৪ বিষয়ে (Online) কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বিধি বেঁধে দিয়েছে সেগুলি হল-

  • নানা ধরনের অ্যাপ এবং ওয়েবসাইটে একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না। পাসওয়ার্ডে বৈচিত্র্য আনতে হবে।
  • কোনও ঝুঁকিপূর্ণ ডকুমেন্টে বা ব্রাউজারে নিজস্ব পাসওয়ার্ড সেভ করার দরকার নেই।
  • কোনও পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক ডায়াগ্রাম, সংবেদনশীল তথ্য কিংবা অসুরক্ষিত কোনও ডেটা খাতায় লিখে রাখা যাবে না।
  • কম্পিউটার বা ল্যাপটপের সিস্টেম ড্রাইভে কোনও তথ্য বা ফাইল সেভ করা যাবে না।
  • গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো কোনও বেসরকারি সাইটে সরকারের অভ্যন্তরীণ, গোপন, নিষিদ্ধ তথ্য আপলোড বা সেভ করা যাবে না।
  • অপ্রচলিত বা অসমর্থিত অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না।
  • কোনও থার্ড পার্টি ডিএনএস কিংবা এনটিপি সার্ভিস ব্যবহার করা যাবে না।
  • থার্ড পার্টি অ্যানোনিমাইজেশন সার্ভিস (নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন, টর, প্রক্সিস ইত্যাদি) ব্যবহার করা যাবে না।
  • থার্ড পার্টি টুলবার ব্যবহার করা যাবে না (ওয়েদার টুলবার, ডাউনলোড ম্যানেজার, আস্ক মি টুলবার ইত্যাদি)
  • কোনও বেআইনি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যাবে না।
  • ইমেল মারফৎ কোনও অপরিচিত সোর্স থেকে লিঙ্ক বা অ্যাটাচমেন্ট এলে তা খোলা যাবে না।  
  • সিস্টেম পাসওয়ার্ড, প্রিন্টার পাসকোড বা ওয়াইফাই পাসওয়ার্ড অপরিচিত ব্যক্তিকে না জানানোই ভাল।
  • প্রিন্টারে ইন্টারনেট অ্যাকসেস দেওয়া যাবে না।
  • প্রিন্টারে প্রিন্ট হিস্ট্রি সেভ করার দরকার নেই।
  • সোশ্যাল মিডিয়া বা থার্ড পার্টি মেসেজিং অ্যাপে সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না।
  • অপরিচিত ব্যক্তির দেওয়া কোনও পেনড্রাইভ বা ইউএসবি কেবল্ নিজের মেশিনের সঙ্গে যোগ করা যাবে না।
  • আনথরাইজড কোনও রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল ব্যবহার করা যাবে না।
  • থার্ড পার্টি ভিডিও কনফারেন্সিং বা কোলাবরেশন টুল ব্যবহার করা যাবে না।
  • অফিসিয়াল কথাবার্তার জন্য বাইরের কোনও ইমেল সার্ভিস ব্যবহার করা যাবে না।
  • মোবাইল ফোন জেলব্রেক বা রুট করবেন না।
  • অফিসিয়াল কোনও অ্যাকাউন্ট ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা যাবে না।
  • সরকারের অভ্যন্তরীণ তথ্য স্ক্যান করার জন্য কোনও মোবাইল অ্যাপ ভিত্তিক স্ক্যানার (ক্যামস্ক্যানার) ব্যবহার করা যাবে না।
  • কোনও এক্সটারনাল ওয়েবসাইট বা ক্লাউড বেসড সার্ভিস ব্যবহার করে সরকারি ডকুমেন্টের ফাইল ফরম্যাট বদল কিংবা সাইজ বদলানো যাবে না।
  • সংবেদনশীল কোনও তথ্য অপরিচিত কারও সঙ্গে ফোনে শেয়ার করাও বিপজ্জনক।

```