Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি থেকে বেআইনিভাবে ওষুধ বিক্রি সরকারি হাসপাতালের চিকিৎসকের, হাতেনাতে ধরা পড়লেন

দ্য ওয়াল ব্যুরো: অনেকের কাছেই চিকিৎসকরা হলেন ঈশ্বরের দূত। মরণাপন্ন রোগীর দেহে প্রাণ ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন তাঁরা। কিন্তু ব্যতিক্রমও কি নেই? বহু এমন চিকিৎসকের খবর পাওয়া যায়, যাঁরা টাকার লোভে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকেন। সম্প্রতি এমনই

গাড়ি থেকে বেআইনিভাবে ওষুধ বিক্রি সরকারি হাসপাতালের চিকিৎসকের, হাতেনাতে ধরা পড়লেন

শেষ আপডেট: 19 December 2022 06:39

দ্য ওয়াল ব্যুরো: অনেকের কাছেই চিকিৎসকরা হলেন ঈশ্বরের দূত। মরণাপন্ন রোগীর দেহে প্রাণ ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন তাঁরা। কিন্তু ব্যতিক্রমও কি নেই? বহু এমন চিকিৎসকের খবর পাওয়া যায়, যাঁরা টাকার লোভে বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকেন। সম্প্রতি এমনই এক মহিলা চিকিৎসকের খোঁজ মিলেছে যিনি সরকারি হাসপাতালে চিকিৎসক হওয়া সত্ত্বেও নিজের গাড়িকে অস্থায়ী 'দোকান' বানিয়ে সেখান থেকে বেসরকারি সংস্থার ওষুধ বিক্রি করছিলেন (Government doctor caught selling private medicines)। হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে হাতেনাতে ধরা পড়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভিন্দ জেলায়। অভিযুক্ত মহিলা চিকিৎসকের নাম বীণা হোতাগি। তিনি ফুপ কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসক হিসেবে কর্মরত। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হয়েও নিজের ব্যক্তিগত লেটারহেড প্যাডে হাসপাতালে আসা রোগীদের ওষুধ লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রেসক্রিপশন লেখার পর তিনি রোগীদের বলে দিতেন স্বাস্থ্য কেন্দ্রের ভিতরেই তাঁর গাড়ির কাছে গিয়ে দাঁড়াতে। সেখানেই ওই চিকিৎসকের গাড়ির চালক রোগীদের বেসরকারি সংস্থার ওষুধ বিক্রি করতেন, যা সরকারি হাসপাতালে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে পাওয়া ওষুধের তুলনায় বহু গুণ দামি।

দীর্ঘদিন ধরেই এমন বেআইনি কাজ করার অভিযোগ উঠছিল চিকিৎসক বীণার বিরুদ্ধে। জানতে পেরেই রবিবার ওই স্বাস্থ্যকেন্দ্রে সারপ্রাইজ ভিজিটে আসেন ব্লক মেডিকেল অফিসার সিদ্ধার্থ চৌহান। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় ওই মহিলা চিকিৎসকের কীর্তি। দেখা যায়, নিজের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী দোকান হিসেবে ব্যবহার করে রীতিমতো রমরমিয়ে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন ওই চিকিৎসক।

শ্রী চৌহান জানিয়েছেন, অভিযুক্ত চিকিৎসক শুধু যে বেআইনিভাবে ওষুধের ব্যবসা চালাতেন, তাই নয়, হাসপাতালে আসা রোগীদের তিনি লহরে তাঁর প্রাইভেট চেম্বারে আসতে বলতেন। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে ভিন্দের সিএইচএমও-কে। খুব শিগগিরই অভিযুক্ত চিকিৎসককে এই ব্যাপারে নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক। তাঁর দাবি, তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা করার পাশাপাশি লহরে নিজের বাড়িতে চেম্বারেও রোগী দেখেন। গাড়ি থেকে যে ওষুধ বিক্রি করা হচ্ছিল তা তাঁর চেম্বারে আসা এক রোগীর জন্য বলে দাবি করেছেন তিনি।

বাড়ির সামনেই পড়ে যুবকের মৃতদেহ, গলায় ফাঁসের দাগ! হুলস্থূল বসিরহাটে


```