Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী খুনের দোষীদের কঠোর শাস্তি চান তানজিলা মোল্লা, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে

স্বামী খুন হয়েছেন। শোকে বারে বারে মূর্ছা যাচ্ছেন  নিহত তৃণমূল বুথ সভাপতির স্ত্রী তানজিলা মোল্লা। কেঁদেই চলেছেন বাবা নূর মহম্মদ। তাঁদের দাবি, ''যাঁরা আসল খুনি, তাঁদের যেন কঠোর শাস্তি হয়।'' 

স্বামী খুনের দোষীদের কঠোর শাস্তি চান তানজিলা মোল্লা, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে

শেষ আপডেট: 28 November 2023 20:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বামী খুন হয়েছেন। শোকে বারে বারে মূর্ছা যাচ্ছেন  নিহত তৃণমূল বুথ সভাপতির স্ত্রী তানজিলা মোল্লা। কেঁদেই চলেছেন বাবা নূর মহম্মদ। তাঁদের দাবি, ''যাঁরা আসল খুনি, তাঁদের যেন কঠোর শাস্তি হয়।'' 

তৃণমূল নেতা মুছাকলি মোল্লা খুনে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃত ফারুক বৈদ্য, রউফ মোল্লা, ইমরান মোল্লা, আনার জমাদার নাকি তৃণমূলের সমর্থক। 

মৃতের পরিবারের দাবি, তৃণমূলের কর্মীরা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। মুছাকলি মোল্লাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ইজাজ আহমেদ মোল্লা। আহত ইজাজ বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার রাধানগর-তারানগর পঞ্চায়েতের রাধানগর গ্রাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব রাধানগর  এলাকায় পথশ্রী প্রকল্পে এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই সময় কাজের গুণমান ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ ওঠে ঠিকাদার বাকিবুল্লা মোল্লার বিরুদ্ধে।  

সেই কাজ দেখার জন্য ৮৪ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি মুছাকলি মোল্লাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, সেই সময় বাকিবুল্লার লোকজন মুছাকালি মোল্লাকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় নদীর জলে চুবিয়ে খুন করে। 

ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাসের নির্দেশে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পাশাপাশি মঙ্গলবার সকালে ঘটনাস্থলে হাজির হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জানাল) পার্থ ঘোষ। তিনি বিষয়টি খতিয়ে দেখেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (জানাল) পার্থ ঘোষ জানিয়েছেন,ছোট দুটি গোষ্ঠীর মধ্যে মারামারি হয়েছিল। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে।’

তবে পুলিশ যতই ছোট গোষ্ঠীর দ্বন্দ্বের কথা বলুক না কেন, ঘটনা প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় জেলাপরিষদ সদস্য অনিমেশ মণ্ডলের দাবি, পুলিশ তদন্ত করলে আসল সত্য উদ্ঘাটন হবে।


```