Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে ইডি দফতরে তলব, চলছে টানা জিজ্ঞাসাবাদ

শুক্রবার ইডির দফতরে তলব করা হয় কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে। চলছে একটানা জিজ্ঞাসাবাদ। এর আগে গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম, বরাহনগরের পাশাপাশি কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলে।

কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে ইডি দফতরে তলব, চলছে টানা জিজ্ঞাসাবাদ

শেষ আপডেট: 27 October 2023 17:16

দ্য ওয়াল ব্যুরো: কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে ইডি দফতরে তলব করা হল।  শুক্রবার তাঁকে তলব করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সেইমতো হাজিরাও দেন চেয়ারম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। 


এর আগে গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম, বরাহনগরের পাশাপাশি কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলে। উত্তর ২৪ পরগনারই ১২ থেকে ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। ওইদিন গোপাল সাহার বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। চেয়ারম্যানের বাড়ির সঙ্গেই ইডির আধিকারিকরা হানা দেন কামারহাটি পুরসভাতেও। এবার ফের সেই গোপাল সাহাকে তলব করা হয়েছে ইডির দফতরে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে উঠে আসে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগের গরমিলের অভিযোগও। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই একের পর এক পুরসভায় হানা দেয় ইডি। একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকী প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালায়। 

অন্যদিকে, হুগলির ব্যবসায়ী অয়ন শীলের সংস্থায় হানা দিয়ে একাধিক তথ্য হাতে আসে সিবিআইয়ের হাতে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠায় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১৪টি পুরসভায় কর্মী নিয়োগ করা হয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ।


```