
শেষ আপডেট: 28 April 2022 12:53
দ্য ওয়াল ব্যুরো: অ্যান্ড্রয়েড ব্যহারকারীরা প্রয়োজনে নানান সময়ে নানান অ্যাপ ডাউনলোড করেন গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। অনেক সময়েই অনেক অ্যাপ (App), ব্যবহারকারীদের ফোনের তথ্য সুরক্ষার বিষয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যাপের মাধ্যমেই বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। কারণ, কোনও অ্যাপ ইনস্টল করার পর ব্যবহারকারীর কাছে কিছু অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা না বুঝে সেই অ্যাকসেস দিয়ে দেন, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।
তাই এই বিপদ দূর করতেই আরও সক্রিয় হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করে থাকে তা জানতে পারবেন ব্যবহারকারী। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে।
গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে। এবং সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য সুরক্ষা করছে তা বিশদে জানাতে হবে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।
বিশ্ববন্দিত স্প্যানিশ শিল্পী ক্রিস্টোবাল গ্যাবারন কাল কলকাতায়