Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

গুগলের ডুডলে আজ ফতিমা, ভারতের দামাল কন্যাকে কুর্নিশ করছে সারা বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক হিসেবে তাঁকে সারা বিশ্ব চেনে। পরাধীন দেশে মেয়েদের লেখাপড়া শেখাতে উঠে পড়ে লেগেছিলেন তিনি। জ্যোতিরাও আর সাবিত্রীবাই ফুলের সঙ্গে মিলে ১৮৪৮ সালে খুলেছিলেন ইন্ডিজেনাস লাইব্রেরি, ভারতের প্রথম

গুগলের ডুডলে আজ ফতিমা, ভারতের দামাল কন্যাকে কুর্নিশ করছে সারা বিশ্ব

শেষ আপডেট: 9 January 2022 05:11

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক হিসেবে তাঁকে সারা বিশ্ব চেনে। পরাধীন দেশে মেয়েদের লেখাপড়া শেখাতে উঠে পড়ে লেগেছিলেন তিনি। জ্যোতিরাও আর সাবিত্রীবাই ফুলের সঙ্গে মিলে ১৮৪৮ সালে খুলেছিলেন ইন্ডিজেনাস লাইব্রেরি, ভারতের প্রথম মেয়েদের স্কুলগুলির মধ্যে যা অন্যতম। সেই ফতিমা শেখের ১৯১ তম জন্মবার্ষিকী আজ। তাঁকে সম্মান জানাতে নতুন ডুডল বানাল গুগল। গুগলের আজকের ডুডল ফতিমা শেখকে ঘিরেই। ফতিমা ১৮৩১ সালে পুণেতে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। জ্যোতিরাও আর সাবিত্রীবাই ফুলে যখন সমাজের নিম্নস্তরের মাঝে শিক্ষার আলো বিস্তার করতে উদ্যত হয়েছিলেন তখন সমাজ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছিল। এই ফতিমাই সেদিন তাঁদের আশ্রয় দিয়েছিলেন নিজের ছাদের তলায়। তারপর একসঙ্গে খুলেছিলেন মেয়েদের পড়ানোর স্কুল। Google honours educator, social reformer Fatima Sheikh with a doodle দলিত কিংবা মুসলিম মেয়েরা সেসময় লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত হতেন, তাঁদের পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন ফতিমা। ঘুরেছেন বাড়ি বাড়ি, বাবা-মায়ের কাছে হাত জোড় করে ভিক্ষা করেছেন তাঁদের মেয়েদের স্কুলে পড়ানোয় জন্য। সমাজের কোনও ভ্রূকুটিই ফতিমাকে আটকে রাখতে পারেনি। উর্দু পাঠ্যবইতে ফতিমার কথা পড়ানো হয়। তাঁর জন্মদিনে ভারতের এই দামাল নারীকে সম্মান জানাল গুগল।

```