দ্য ওয়াল ব্যুরোঃ সকাল সকাল ঘুম ভাঙতেই মোবাইল খুললে চোখ আটকে যেতে বাধ্য স্ক্রিনের বাঁদিকের কোণটাতে। গুগল যেন নতুন হয়ে উঠেছে আজ। কমলা রঙে সেজে চকচক করছে গুগলের লোগো। গুগলের ‘G’ জুড়ে রয়েছে আস্ত একটা পিৎজা! কেন? ৬ ডিসেম্বর গুগলের এমন রূপ ধারণের তাৎপর্য কী?
গুগলের তরফে আজকের দিনটা বিশেষভাবে পালন করা হচ্ছে পিৎজার জন্য। জানা গেছে, চোদ্দ বছর আগে আজকের দিনেই ইউনেসকো থেকে 'দ্য কুলিনারি আর্ট অফ নেপোলিটান পিৎজাউলো' চালু করা হয়েছিল। এটি পিৎজা তৈরির একটি পদ্ধতি। কুলিনারি আর্ট অফ নেপোলিটান 'পিৎজাউলো' নেপলসে শুরু হয়েছিল। চারটি ধাপে পিৎজা তৈরির ডো বানানো হত। তারপর তা কাঠের উনুনে বেক করে তৈরি হত সুস্বাদু পিৎজা। এই পদ্ধতি এখন গোটা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। ২০০৭ সালের ৬ ডিসেম্বর ইউনেসকো থেকে এটির সূচনা করা হয়েছিল।
https://twitter.com/googledownunder/status/1467666906530267139?s=20
গুগল সেই দিনটিকে পালন করার জন্যেই ডুডলে রেখেছে পিৎজা। ডুডল খুললেই পিৎজার ছড়াছড়ি। পিৎজা নিয়ে মজাদার গেমও খেলা যাচ্ছে সেখানে। সকাল সকাল অনেকেই গুগল ডুডলের পিৎজা গেমে মজেছেন। আর শুধু তো ফোনেই নয়, কম্পিউটা, ল্যাপটপ যেখানেই গুগল, সেখানেই ডুডল থেকে উঁকি মারছে পিৎজা।
নানা সময় নানা বিখ্যাত দিন ডুডলের মাধ্যমে উদযাপন করে গুগল। প্রতিদিনই সেখানে কিছু না কিছু নতুনত্ব থাকে। তবে আজকের গুগলের পিৎজাময় রূপ নজর কেড়েছে সকলের।