Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখোমুখি সংঘর্ষ মালগাড়ির, ইঞ্জিন উল্টে মৃত এক চালক! ভিতরে আটকে রেলকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদোল জেলায়। দু'টি মালগাড়ির (Goods Train) মুখোমুখি সংঘর্ষে (Collision) শোরগোল পড়ে যায় বিলাসপুর-কাটনি রুটের সিংপুর রেলওয়ে স্টেশনে। ঘটনার জেরে সেখানেই এক

মুখোমুখি সংঘর্ষ মালগাড়ির, ইঞ্জিন উল্টে মৃত এক চালক! ভিতরে আটকে রেলকর্মীরা

শেষ আপডেট: 19 April 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাতসকালে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদোল জেলায়। দু'টি মালগাড়ির (Goods Train) মুখোমুখি সংঘর্ষে (Collision) শোরগোল পড়ে যায় বিলাসপুর-কাটনি রুটের সিংপুর রেলওয়ে স্টেশনে। ঘটনার জেরে সেখানেই এক মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গেছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, সংঘর্ষের পর দু'টি ট্রেনের ইঞ্জিনই উল্টে গিয়ে আগুন ধরে যায়।

ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে বিলাসপুর-কাটনি রুটে রেল চলাচল ব্যহত হয়েছে। জানা গিয়েছে, বুৃধবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ মধ্য়প্রদেশের বিলাসপুর জোনে সিংপুর রেলওয়ে স্টেশনে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি মালগাড়ির। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় ইঞ্জিন। এমনকী একটি মালগাড়ির তিনটি বগিও উল্টে গিয়েছে।

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1648547754187304961?s=20

জানা গিয়েছে, দুর্ঘটনায় একটি মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্য ট্রেনের চালক। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের শীর্ষ আধিকারিকরা। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। পাশাপাশি সমানতালে উদ্ধারকাজও চলছে। জানা গিয়েছে, দুই রেলকর্মী দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির ভিতরে আটকে রয়েছেন। তাঁদেরকে বের করে আনার চেষ্টা চলছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, সিগন্যালিংয়ে ভুল হওয়ার জন্যই এক লাইনে চলে আসে দু'টি মালগাড়ি। আর সেগুলি বেশি গতিতে থাকার কারণে বড় দুর্ঘটনা ঘটেছে।

বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা বাইকের, পিষে মৃত্যু দুই বহুজাতিক সংস্থার কর্মীর


```