Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টুইটারে ব্লু টিক আর মিলবে না ফ্রি-তে! এপ্রিল থেকেই গাঁটের কড়ি খসাতে হবে 'ভেরিফায়েড' হতে গেলে

দ্য ওয়াল ব্যুরো: টুইটার (Twitter) অধিগ্রহণ করার পর থেকে একের পর এক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। আর এই পরিবর্তনের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে টুইটারের ভেরিফাই করার ব্লু-টিক (blue-tick) চিহ্ন পাওয়ার জন্য আর্থিক মূল্যের ঘোষণা।

টুইটারে ব্লু টিক আর মিলবে না ফ্রি-তে! এপ্রিল থেকেই গাঁটের কড়ি খসাতে হবে 'ভেরিফায়েড' হতে গেলে

শেষ আপডেট: 24 March 2023 08:21

দ্য ওয়াল ব্যুরো: টুইটার (Twitter) অধিগ্রহণ করার পর থেকে একের পর এক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। আর এই পরিবর্তনের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে টুইটারের ভেরিফাই করার ব্লু-টিক (blue-tick) চিহ্ন পাওয়ার জন্য আর্থিক মূল্যের ঘোষণা।

টুইটারের ভেরিফায়েড (verified) চিহ্ন হিসেবে ব্লু-টিক ২০০৯ সাল থেকে রয়েছে। সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতেই এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা। তবে, এপ্রিলের ১ তারিখ থেকেই এই যুগ শেষ হতে চলেছে। এবার থেকে নির্দিষ্ট আর্থিক মূল্যের বিনিময়েই প্রোফাইলে যুক্ত করা যাবে ব্লু-টিক চিহ্নটি।

প্রসঙ্গত, টুইটার অধিগ্রহণ করার পরেই এই নিয়মটিকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন ইলন। সেই কারণেই পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ভেরিফায়েড তকমা পেতে আর্থিক মূল্য ঘোষণা করেন ধনকুবের। এবার থেকে মাসে ওয়েবের মাধ্যমে ৮ ডলার এবং অ্যাপের মাধ্যমে ১১ ডলার দিলে নিজের প্রোফাইল ব্লু-টিক দিয়ে ভেরিফায়েড করে নেওয়া যাবে।

ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর তাণ্ডব, বাড়ির ছাদ উড়ছে, খেলনার মতো ছিটকে যাচ্ছে গাড়ি


```