Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলযাত্রীদের জন্য সুখবর! হাওড়া স্টেশনে বাড়ছে প্লাটফর্মের সংখ্যা

দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে।

রেলযাত্রীদের জন্য সুখবর! হাওড়া স্টেশনে বাড়ছে প্লাটফর্মের সংখ্যা

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 November 2024 20:41


দ্য ওয়াল ব্যুরো: দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্ল্যাটফর্মের অভাবে অনেক ট্রেনকেই বহু সময় স্টেশনের বাইরে দাঁড় করিয়ে রাখতে হয়। এর ফলে গন্তব্যে পৌঁছতেও এতদিন দেরি হত যাত্রীদের।

সমস্যার সমাধানে এবার হাওড়া স্টেশনের প্লাটফর্মের সংখ্যা বাড়াতে চলেছে রেল কর্তৃপক্ষ। এতদিন হাওড়া স্টেশনে মোট প্লাটফর্মের সংখ্যা ছিল ২৩। এবার তা বেড়ে হচ্ছে ২৪।

রেল সূত্রের খবর, ১৯০৫ সালে ৬টি স্টেশন নিয়ে পথ চলা শুরু করেছিল হাওড়া স্টেশন। ১৯৮৪ সালে প্লাটফর্মের সংখ্যা ৯টি বাড়ানো হয়েছিল। ৯২ সালে নতুন টার্মিনাল হয়। এরপর ২০০৯ সালে ১৫ থেকে প্লাটফর্মের সংখ্যা বাড়িয়ে ২৩টি করা হয়েছিল।

এর মধ্যে ওল্ড কমপ্লেক্সে রয়েছে ১ থেকে ১৬টি প্লাটফর্ম। এর মধ্যে ১৬ নম্বর প্লাটফর্মটিতে শুধুমাত্র মালগাড়ি দাঁড়ায়। এটি পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত হয়। বাকি প্লাটফর্মগুলিতে যাত্রী ট্রেন দাঁড়ায়। রেল সূত্রের খবর, নিউ প্লাটফর্মে এতদিন ১৭ থেকে ২৩ নম্বর প্লাটফর্ম ছিল। সেখানেই এবার অতিরিক্ত একটি প্লাটফর্ম বাড়তে চলেছে।

রেল সূত্রের খবর, আরও বেশি মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধির জন্যই দেশের বৃহত্তম এই রেল স্টেশনে আরও একটি প্লাটফর্ম বাড়ানো হচ্ছে। এর ফলে যাত্রীদের অনেকখানি সুবিধা হবে বলে দাবি রেলের। তবে নতুন প্লাটফর্ম কবে থেকে চালু হবে এ ব্যাপারে রেলের তরফে স্পষ্ট  জানানো হয়নি। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই হাওড়ায় চালু হয়ে যাবে ২৪ নম্বর প্লাটফর্ম।


```