.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 March 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারও রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ২০২৪-২০২৫ অর্থবর্ষে অ্যাড-হক বা উৎসব বোনাস ঘোষণা করল রাজ্য।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে অর্থ দফতরের তরফে জানানো হয়েছে,২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার নীচে, তাঁরা ৬,৮০০ টাকা করে উৎসব বোনাস পাবেন।
কারা পাবেন এই বোনাস?
অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী কর্মীরাও, যাঁরা অন্তত ৬ মাস কাজ করছেন এবং ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত যাঁদের মোট বেতন ৪৪,০০০ টাকার কম, তাঁরা এই বোনাস পাওয়ার যোগ্য।
বোনাসের হিসাব কীভাবে হবে?
এক আধিকারিকের কথায়, কর্মীদের বেতন অনুযায়ী একটি নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করে বোনাসের অঙ্ক নির্ধারিত হবে।
কবে দেওয়া হবে এই বোনাস?
নবান্ন সূত্রের খবর, মুসলিম কর্মীদের ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের আগে এবং অন্যান্য কর্মীদের ক্ষেত্রে দুর্গাপুজোর আগে বোনাস দেওয়া হবে।
রাজ্যের সরকারি কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারি সহায়ক সংস্থা, স্থানীয় সংস্থা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও নির্ধারিত হারে এই বোনাসের সুবিধা পাবেন। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ কর্মী উপকৃত হবেন।