Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! অবসরকালীন ভাতার পরিমাণ বাড়ল অনেকটাই

এর ফলে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।

 চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! অবসরকালীন ভাতার পরিমাণ বাড়ল অনেকটাই

মমতা বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু।

শেষ আপডেট: 4 July 2024 18:14


দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রাজ্য। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে এখবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 টুইটে ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ১ এপ্রিল থেকে এই সুবিধা পাবেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা।

এর ফলে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগে  প্যারা টিচার, এসএসকে এবং এমএসকে'র শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল ২ লাখ। অন্যদিকে একাডেমিক সুপার ভাইজারদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল ১ লাখ টাকা। এবার তা বাড়িয়ে সকলের ক্ষেত্রেই পাঁচ লাখ করা হল। এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরাও অবসরকালীন ভাতা পাবেন পাঁচ লাখ টাকা।

এর ফলে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।


```