Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলে গেলেন প্রধান ও মেম্বার, গলসিতে পঞ্চায়েত হাতছাড়া হল বিরোধী জোটের

দফায় দফায় ন্যায় যাত্রায় বাংলায় আসছেন রাহুল গান্ধী। আর সেই সময়েই গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল কংগ্রেস-সিপিএম বিরোধী জোটের। গলসি ২ নম্বর ব্লকের সাঁকো গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল।

তৃণমূলে গেলেন প্রধান ও মেম্বার, গলসিতে পঞ্চায়েত হাতছাড়া হল বিরোধী জোটের

শেষ আপডেট: 30 January 2024 20:30

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দফায় দফায় ন্যায় যাত্রায় বাংলায় আসছেন রাহুল গান্ধী। আর সেই সময়েই গ্রামপঞ্চায়েত হাতছাড়া হল কংগ্রেস-সিপিএম বিরোধী জোটের। গলসি ২ নম্বর ব্লকের সাঁকো গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। এই পঞ্চায়েতের প্রধান ও এক সদস্য বিরোধী জোট ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। 

মঙ্গলবার কাটোয়ায় স্টেশনবাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাঁকো পঞ্চায়েতের প্রধান শিখা সাঁতরা এবং কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য শেখ সাহেদুল্লাহ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 

এরপরেই রবীন্দ্রনাথবাবু বলেন, "সাঁকো পঞ্চায়েতের প্রধান এবং ওই পঞ্চায়েত সদস্য আমাদের দলের কাছে আবেদন করেছিলেন, যে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চান। ওই আবেদন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব মঞ্জুর করেছে। তারপর আমরা দু'জনকে দলে সামিল করেছি।" এদিকে দু'জন তৃণমূলে যোগ দেওয়ায় ফলে সাঁকো পঞ্চায়েত হাতছাড়া হল বিরোধীদের।

গত পঞ্চায়েত নির্বাচনে গলসি ২ নম্বর ব্লকের সাঁকো পঞ্চায়েতের দখল নিয়েছিল বিরোধী জোট।  এই পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৩ টি। তার মধ্যে পঞ্চায়েত ভোটে তৃণমূল ৬ টি আসনে জয়লাভ করে। বাকি সাতটির মধ্যে বিজেপির দখলে যায় ৪ টি আসন। কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম একটি করে আসনে জয়লাভ করে। এরপর শাসকদলকে চাপে রাখতে বিরোধীরা একজোট হয়ে পঞ্চায়েতে বোর্ড গঠন করে। প্রধানের পদে দায়িত্ব পান ফরওয়ার্ড ব্লকের সদস্য শিখা সাঁতরা। 

যদিও এই যোগদানের বিষয়ে বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে প্রধান সহ ওই এক সদস্যকে দলত্যাগ করিয়েছে শাসকদল। এই অভিযোগ নস্যাৎ করে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন," যদি ওঁদের ভয় দেখানো হত তাহলে তো ওঁরা আগেই পুলিশকে জানাতেন। এসব মিথ্যা অভিযোগ। একজন ভোটে লড়েন মানুষের হয়ে কাজ করার জন্য। জেতার পরে তারা কাজ করতে পারছিলেন না বলেই আমাদের সঙ্গে সামিল হয়েছেন।''

সাঁকো পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির সুনীল মাণ্ডি বলেন," ওই বিষয়টি নিয়ে দলের মধ্যে এবং অন্যান্য সদস্যদের মধ্যে আলোচনা করা হবে। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব।"

সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন বলেন," বিষয়টি আমার কিছু জানা নেই। তাছাড়া যারা দলবদল করেছেন তাঁরা আমাদের দলের কেউ নন। তাই মন্তব্য করব না।"

গলসি ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সাবির উদ্দিন আহমদ বলেন, ''শিখা সাঁতরাই নতুন বোর্ডে প্রধান হবেন।''


```