Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

রেকর্ড কমল সোনার দাম

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ভারতে রেকর্ড কমল সোনার দাম (Gold Price)। ২১ সেপ্টেম্বর সকাল ন'টা বেজে ২০ মিনিটে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অক্টোবর গোল্ড ফিউচারের দাম কমে যায় ০.১৯ শতাংশ। এদিন রুপোর দাম এ

রেকর্ড কমল সোনার দাম

শেষ আপডেট: 21 September 2021 06:04

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ভারতে রেকর্ড কমল সোনার দাম (Gold Price)। ২১ সেপ্টেম্বর সকাল ন'টা বেজে ২০ মিনিটে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অক্টোবর গোল্ড ফিউচারের দাম কমে যায় ০.১৯ শতাংশ। এদিন রুপোর দাম একই আছে। মঙ্গলবার এক আউন্স সোনার দাম হয় ১৭৬৩.৬০ ডলার। অর্থাৎ ১ লক্ষ ২৯ হাজার ৮১৭ টাকা ৭১ পয়সা। আমেরিকায় গোল্ড ফিউচারের দাম হয় ১৭৬৪.৪০ ডলার। অর্থাৎ ১ লক্ষ ২৯ হাজার ৮৭০ টাকা ৪৩ পয়সা। বুধবার আমেরিকায় ফেডারেল রিজার্ভ পলিসি ঘোষিত হবে। সেজন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরা। আইসিআইসিআই সিকিউরিটিজ এক রিপোর্টে বলেছে, "সোমবার সোনার দাম সামান্য বেড়েছিল। এদিন চিনের সংস্থা চায়না এভারগ্রান্দের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা যায়। অনেক বিনিয়োগকারী ঝুঁকি এড়িয়ে চলেন। ব্যবসায়ীরা এখন আমেরিকার ফেডারেল রিজার্ভ পলিসি মিটিং-এর জন্য অপেক্ষা করছেন।" মঙ্গলবার সকালে বৈঠকে বসেছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। বৈঠক শেষ হবে বুধবার বিকালে। এরপরে একটি বিবৃতি দেওয়া হবে। ফেডারেল চেয়ারম্যান জেরোম পাওয়েল সাংবাদিক বৈঠক করবেন। চলতি সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক শেয়ার ও আর্থিক বাজারে অনেকে শেয়ার বিক্রি করে দিয়েছিলেন। ফেডারেল রিজার্ভ পলিসিতে এই ঘটনার প্রভাব পড়ে কিনা, সেদিকে পর্যবেক্ষকরা নজর রাখছেন। অনেকের মতে ফেডারেল রিজার্ভ আপাতত বন্ড কেনার পরিকল্পনা স্থগিত রাখতে পারে। সোমবার মার্কিন ডলারের দাম সামান্য বেড়েছে। গত চার সপ্তাহের মধ্যে সোমবারই ডলারের দাম ছিল সবচেয়ে বেশি। নাইমেক্সের অপরিশোধিত তেলের ফিউচার প্রাইসও এদিন ছিল কম। প্রতি ব্যারেলের দাম ছিল ৭০.৫০ ডলার। অর্থাৎ ৫১৯০ টাকার সামান্য বেশি। গত অগাস্ট মাসের মাঝামাঝি সোনার দাম বৃদ্ধি পেয়েছিল। তার আগে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার দাম কমেছিল এক হাজার টাকা। কিন্তু গত ১০ অগাস্ট ১০ গ্রাম সোনার দাম বাড়ে ০.৩৭ শতাংশ। রুপোর দামও এদিন বৃদ্ধি পায় ০.৮৪ শতাংশ। আন্তর্জাতিক বাজারে চলতি বছরে সোনার দাম হয়েছে নিম্নমুখী। আমাদের দেশে সরকার ৯ থেকে ১৩ অগাস্ট সস্তায় সোনা কেনার সুযোগ দিয়েছে। আরবিআই চালু করেছে সভারিন গোল্ড বন্ড স্কিম ২০২১-২২।

```