Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক রাতে দুই পুলিশের বাড়িতে চুরি! বসিরহাটে ১৫ ভরি সোনা, হিরে লুঠ করল দুষ্কৃতীরা

পুলিশের বাড়িতেই চুরি! তাও আবার একই রাতে দুই পুলিশের বাড়িতে হানা দেয় চোরের দল। কয়েক ভরি সোনা, হিরে লুঠ করা ছাড়াও গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা।

এক রাতে দুই পুলিশের বাড়িতে চুরি! বসিরহাটে ১৫ ভরি সোনা, হিরে লুঠ করল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 18 December 2023 14:21

দ্য ওয়াল ব্যুরো: দু:সাহসিক কাণ্ড চোরের দলের। শেষে কিনা পুলিশের বাড়িতেই চুরি! তাও আবার একই রাতে দুই পুলিশের বাড়িতে হানা দেয় চোরের দল। কয়েক ভরি সোনা, হিরে লুঠ করা ছাড়াও গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। বসিরহাট থানা এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

 ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ৯ নম্বর ওয়ার্ডের। রবিবার রাতে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে চুরি হয়েছে। অরিজিৎ সিং নামে ওই পুলিশকর্মীর মন্দিরের জানলা ভেঙে  প্রতিমার গা থেকে ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না, একটি হিরের টিপ চুরি করে পালায় চোরেরা। ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতেই মিঠুন সর নামে আরএক পুলিশ অফিসারের বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয়।

 একই রাতে পাশাপাশি দুই পুলিশের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোদ পুলিশের বাড়িতেই যদি চুরি হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটির তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।


```