Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

২৬ বছরে এমনটা হয়নি, ৫৩ হাজার টপকানো সোনার ব্যবহার তলানিতে

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে যেমনটা হতে চলেছে তেমনটা গত ২৬ বছরে হয়নি। ১৯৯৪ সালের পরে ভারতে সোনালি ধাতুর এত কম ব্যবহার আর দেখা যায়নি। একে করোনার ধাক্কা, অন্য দিকে, অস্বাভাবিক দাম। দুয়ের ঠেলায় রীতিমতো বিপর্যয়ের মুখে গয়নার ব্যবসা। ওয়ার্ল্ড গোল্ড

২৬ বছরে এমনটা হয়নি, ৫৩ হাজার টপকানো সোনার ব্যবহার তলানিতে

শেষ আপডেট: 29 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালে যেমনটা হতে চলেছে তেমনটা গত ২৬ বছরে হয়নি। ১৯৯৪ সালের পরে ভারতে সোনালি ধাতুর এত কম ব্যবহার আর দেখা যায়নি। একে করোনার ধাক্কা, অন্য দিকে, অস্বাভাবিক দাম। দুয়ের ঠেলায় রীতিমতো বিপর্যয়ের মুখে গয়নার ব্যবসা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লুজিসি) ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর সোমসুন্দরম পিআর জানিয়েছেন, সোনার দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের মধ্যে চাহিদা এত কমে যাওয়ার পিছনে বড় কারণ।

আরও পড়ুন

বাজার দখলে রাখতে তথ্য চুরি করছে গুগল, প্রশ্নের মুখে সুন্দর পিচাই

করোনা সংক্রমণের শুরু থেকেই বিশ্বজুড়ে সোনার দাম বাড়তে থাকে। ভারতে সোনার দাম কিছুদিন আগেই ১০ গ্রাম প্রতি ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। এদিন তা ৫৩ হাজার টাকাও ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় বৃহস্পতিবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দর ছিল ৫৩ হাজার ১২০ টাকা। আর একই পরিমাণ ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫১ হাজার ৭২০ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গেই ভারতের বাজারে সোনার দাম বেড়ে চলেছে। হিসেব বলছে, চলতি বছরে ভারতে সোনার দাম ৩৫ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, ভারতে সোনার দামের সঙ্গে যুক্ত থাকে ১২.৫ শতাংশ অন্তঃশুল্ক আর ৩ শতাংশ জিএসটি। সোমসুন্দরম জানিয়েছেন, ১৯৯৪ সালের পরে ভারতের বাজারে সোনার এত কম ব্যবহার আর কখনও হয়নি। তিনি বলেন, চলতি বছরে এখনও পর্যন্ত গয়নার বাজারে মোট ৪১৫ টন সোনার চাহিদা দেখা গিয়েছে। বছরের বাকি সময়টায় আরও কতটুকু চাহিদা হবে তা বর্তমান পরিস্থিতিতে আন্দাজ করাও কঠিন। চলতি বছরের প্রথমার্ধে ভারতীয় বাজারে সোনার চাহিদা ৫৬ শতাংশ কমে হয়েছে ১৬৫.৬ টন। লকডাউনের ফলে জুন মাসে শেষ হওয়া কোয়ার্টারে সেই চাহিদা কমেছে ৭০ শতাংশ। চাহিদা ছিল ৬৩.৭ টন। বিশেষজ্ঞেরা বলছেন, করোনার আবহে বিশ্বজুড়েই শেয়ার, ফান্ড বা মুদ্রা বাজার চূড়ান্ত অনিশ্চিত। এর ফলে লগ্নিকারীরা আঁকড়ে ধরছেন সুরক্ষিত লগ্নির ক্ষেত্র সোনাকে। একই কারণে রুপোতেও বিনিয়োগ বাড়ছে। আর তাতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তা সাধারণ ক্রেতার নাগালের বাইরে। ইতিমধ্যেই ভারতীয় বাজারে রুপোর কেজি প্রতি দাম ৬৫ হাজার টাকার আশপাশে। সোনা আর রুপোর এই দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে গয়না ব্যবসা। ব্যবসায়ী থেকে গয়নার কারিগর সকলেই সংকটে।

```