Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন', আনিসের পরিবারের উদ্দেশে মমতার মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতা যখন উত্তাল, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি তখন উত্তরবঙ্গে পুরভোটের প্রচারে ব্যস্ত। বিক্ষোভকারীরা রাইটার্স বিল্ডিংস অভিযান করে তাঁর হাতে স্মারকল

'মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন', আনিসের পরিবারের উদ্দেশে মমতার মন্ত্রী

শেষ আপডেট: 22 February 2022 11:53

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতা যখন উত্তাল, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি তখন উত্তরবঙ্গে পুরভোটের প্রচারে ব্যস্ত। বিক্ষোভকারীরা রাইটার্স বিল্ডিংস অভিযান করে তাঁর হাতে স্মারকলিপি দিতে চেয়েছিল। কিন্তু কলেজ স্ট্রিটে বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। মন্ত্রী অবশ্য জানান, তাঁর হয়ে স্মারকলিপি গ্রহণের ব্যবস্থা তিনি করেছেন। দফতরের তরফে একজন সেটি গ্রহণ করত। কলেজ স্ট্রিটে পুলিশ বিক্ষোভকারীদের জানায় তাদের মধ্য থেকে দু'জনকে রাইটার্সে যেতে দেওয়া হবে স্মারকপত্র দেওয়ার জন্য। বিক্ষোভকারীরা তাতে রাজি হয়নি। আরও পড়ুনঃ প্রতিবাদীদের লক্ষ্য রাইটার্স, পুলিশ-আন্দোলনকারীরা মুখোমুখি, ঠিক কলেজস্ট্রিটের জংশনে সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি জানা মাত্র আমি পুলিশের বড় কর্তাদের বলেছিলাম অপরাধীদের খুঁজে বের করতে। মুখ্যমন্ত্রী তো সর্বোচ্চ তদন্তেরই ব্যবস্থা করেছেন। তিনি বলেই দিয়েছেন, কাউকে ছাড়া হবে না। আনিসের পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি সম্পর্কে তিনি বলেন, সবাই তো সিবিআই চায়। চাইতেই পারে। কিন্তু পুলিশের উপর ভরসা হারানো ঠিক না। তা না হলে নৈরাজ্য হবে। মুখ্যমন্ত্রী যে তদন্ত করাছেন তার উপর আস্থা রাখা উচিত আনিসের পরিবারের। মন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনি কি যাবেন আনিসের বাড়িতে? তিনি বলেন, আমাকে কেউ এই ব্যাপারে বলেনি। কলকাতায় ফিরলে তখন আলোচনা হবে।

```