Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দেশের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু, মন্তব্য কমল হাসানের

দ্য ওয়াল ব্যুরো : স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। এই মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান। তিনি ‘প্রথম হিন্দু সন্ত্রাসবাদী’ হিসাবে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের নাম উল্লেখ করেছেন। অল্পদিন আগে মক

দেশের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু, মন্তব্য কমল হাসানের

শেষ আপডেট: 13 May 2019 06:54

দ্য ওয়াল ব্যুরো : স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। এই মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান। তিনি ‘প্রথম হিন্দু সন্ত্রাসবাদী’ হিসাবে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের নাম উল্লেখ করেছেন। অল্পদিন আগে মক্কাল নিধি মাইয়াম নামে এক দলের জন্ম দিয়েছেন কমল। সেই দলের হয়ে রবিবার রাতে তামিলনাড়ুর আরাভাকুরিচি বিধানসভা কেন্দ্রে তিনি ভাষণ দেন। তিনি বলেন, আমি ভারতীয় হিসাবে গর্বিত। আমি চাই এখানে সকলে সমান অধিকার পাক। আমাদের পতাকায় যে তিনটি রং আছে, তা নিশ্চিতভাবেই ভিন্ন ভিন্ন বিশ্বাসের প্রতীক। নানা বিশ্বাসের এই সহাবস্থান যেন নষ্ট না হয়। তাঁর কথায়, সৎ ভারতীয়েরা চান, দেশে সমতা থাকুক। তাঁরা চান, পতাকায় যেন সবসময় তিনটি রংই থাকে। আমি একজন সৎ ভারতীয়। গর্বের সঙ্গে সেকথা বলছি। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা ভাববেন না, আমি মুসলিম অধ্যুষিত অঞ্চলে জনসভা করছি বলেই ভাষণে এই কথা বলছি। আমি গান্ধীজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে চাই, স্বাধীন ভারতে প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তাঁর নাম নাথুরাম গডসে। সেই এদেশে সন্ত্রাসবাদের সূচনা করে। ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে হত্যার প্রসঙ্গ তুলে অভিনেতা বলেন, আমি সেই ঘটনার জন্য কৈফিয়ৎ চাইতে এসেছি। এর আগে ২০১৭ সালেও কমল হিন্দু সন্ত্রাসবাদ শব্দটি ব্যবহার করেন। তখন বিজেপি ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন তাঁর সমালোচনা করে। আগামী ১৯ মে তামিলনাড়ুতে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার অন্যতম আরাভাকুরিচি কেন্দ্র। সেখানে কমলের দলের প্রার্থী এস মোহনরাজ। কমল ওই ভাষণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানায় বিজেপি। দলের তরফে বলা হয়, অভিনেতা মারাত্মক আগুন জ্বালাতে চাইছেন। তামিলনাড়ুর বিজেপি প্রধান তামিলিসাই সুন্দররাজন বলেন, অভিনেতা কমল হাসান এখন গান্ধীহত্যার কথা তুলছেন। সেই হত্যাকাণ্ডকে হিন্দু সন্ত্রাসবাদীর কাজ বলে চিহ্নিত করেছেন। তামিলনাড়ুর উপনির্বাচনের আগে তিনি চাইছেন মারাত্মক আগুন জ্বালাতে। সংখ্যালঘু তোষণের মাধ্যমে ভোট পাওয়াই তাঁর উদ্দেশ্য। সুন্দররাজনের প্রশ্ন, কমল শ্রীলঙ্কায় সাম্প্রতিক বোমা বিস্ফোরণের কথা উল্লেখ করলেন না কেন? গান্ধীহত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কমল শ্রীলঙ্কার কথা তুলছেন না, অথচ কয়েক দশক আগেকার একটা ঘটনার কথা তুলছেন। যদিও সেই ঘটনায় ভালোমতো তদন্ত করা হয়েছে। অপরাধী শাস্তিও পেয়েছে। অভিনেতার সমালোচনা করে তামিলনাড়ু বিজেপির সভাপতি বলেন, কিছুদিন আগে যখন একটি ধর্মীয় গোষ্ঠী তাঁর ছবির প্রদর্শন বন্ধ করে দিয়েছিল, তিনি হুমকি দিয়েছিলেন, দেশ ছেড়েই চলে যাবেন। এখন তিনি নিজেকে বলছেন খাঁটি ভারতীয়। তিনি সিনেমায় অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। তাই রাজনীতির জগতে অভিনয় করতে এসেছেন। কমলের সমালোচনা করেছেন বলিউডের অভিনেতা বিবেক ওবেরয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী অবলম্বনে তৈরি ছবিতে তিনি মোদীর ভূমিকায় অভিনয় করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ডিয়ার কমল স্যার, আপনি একজন বিরাট শিল্পী। শিল্পের যেমন কোনও ধর্ম হয় না, তেমন সন্ত্রাসেরও কোনও ধর্ম নেই। https://twitter.com/vivekoberoi/status/1127804765797113857

```