Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন ক্যানসার জয়ী যুবক

ডান পা নেই, বাঁ পা ভরসা। তাই এক পায়ে  সাইকেল চালিয়ে অযোধ্যার দিকে রওনা হলে গোবরডাঙার যুবক। 

এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন ক্যানসার জয়ী যুবক

শেষ আপডেট: 11 January 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ডান পা নেই, বাঁ পা ভরসা। তাই এক পায়ে  সাইকেল চালিয়ে অযোধ্যার দিকে রওনা হলে গোবরডাঙার যুবক। 

নাম সৌমিক গোলদার। তাঁর বাড়ি গোবরডাঙার বাবুপাড়া এলাকায়। সৌমিকের অনেক দিনের ইচ্ছে, সে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবে। তাই সে ঠিক করেছে, শারীরিক প্রতিকূলতা দূরে সরিয়ে সাইকেল চালিয়ে একাই পৌঁছে যাবে অযোধ্যায়। 
 
২০২০ সালে সৌমিকের ডান পায়ে ক্যানসার ধরা পড়েছিল। টানা দু'বছর ধরে চিকিৎসাও চলছিল সৌমিকের। অস্ত্রোপচার করা পরে সেই পায়ে একটি স্টিলের পাতও বাসানো হয়েছিল। এতে স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছিলেন সৌমিক। 

২০২২ সালে একটি দুর্ঘটনায় সমস্ত পরিস্থিতিটাই বদলে যায়। চলন্ত স্কুটি থেকে পড়ে ক্ষতিগ্রস্ত হয় ডান পা। এতে ওই পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকে। সৌমিকের প্রাণ বাঁচাতে তাঁর ডান পা কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। তার পর থেকে বাঁ পায়ের উপর ভরসা করে নতুন জীবন শুরু করেন এই যুবক।

সৌমিকের বাবা বাসুদেব ও মা ইতিকা গোলদার বলেন, ''ছেলেকে বহুবার বারণ করেছি। কিন্তু সে মানেনি। তার ইচ্ছে, সে সাইকেল চালিয়ে অযোধ্য যাবে। গীতাপাঠের দিন স্কুটি চালিয়ে কলকাতায় গিয়েছিল।''

গত ৯ জানুয়ারি গোবরডাঙার বাড়ি থেকে অযোধ্যার উদ্দেশে পাড়ি দেন সৌমিক। তার আগে তিনি বলেন, ''পাঁচশো বছর পরে ফিরছেন শ্রীরাম। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পাড়ি দিচ্ছি অযোধ্যায়। যাত্রা পথে পরিবেশ দূষণ রোধের বার্তাও দেব।''


```