Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোবরডাঙায় নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার এক

নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ৪২ বছরের সুনীল রায় নামে এক ব্যক্তি। এমনই অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার।

গোবরডাঙায় নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার এক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 October 2024 13:25

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ। অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই গোটা ঘটনা জানাজানি হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি গোবরডাঙা এলাকার। নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ৪২ বছরের সুনীল রায় নামে এক ব্যক্তি। এমনই অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই ধর্ষণের অভিযোগ সামনে আসে। পরিবারের তরফে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদন করে বারাসাত আদালতে পাঠানো হচ্ছে অভিযুক্তকে।

হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। ওই নাবালিকা জানিয়েছে ঘটনার কথা কাউকে বললে তার বাবা-মাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সেই ভয় দেখিয়েই অভিযুক্ত দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, দিনসাতেক আগেই ধর্ষণ করে খুন করা হয়েছিল জয়গাঁর এক নাবালিকাকে। যার দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে। ওই দিনই ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ।

আর জয়গাঁ থেকেই গ্রেফতার করা হয়েছিল আরও দু'জনকে। নাবালিকাকে ধর্ষণ, খুন ও দেহ লোপাটের চেষ্টার কাণ্ডে ধৃত তিন অভিযুক্তকে বুধবার আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ। 


```