Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দামি গাড়ির ডিকিতে ছাগল কেন! ৪ যুবককে বেদম মার

দামি গাড়ির ডিকিতে ছাগল! দেখেই সন্দেহ দানা বেঁধেছিল গ্রামবাসীদের মনে। একটু লক্ষ্য করেই বাসিন্দারা বুঝতে পারে আসল ঘটনা। মাঠ থেকে ছাগল চুরি করে ওই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই গাড়িটি ঘিরে ফেলেন গ্রামবাসীরা। চার যুবককে পাকড়াও করে চলে গণপিটুনি।

দামি গাড়ির ডিকিতে ছাগল কেন! ৪ যুবককে বেদম মার

শেষ আপডেট: 20 December 2023 19:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দামি গাড়ির ডিকিতে ছাগল! দেখেই সন্দেহ দানা বেঁধেছিল গ্রামবাসীদের মনে। একটু লক্ষ্য করেই বাসিন্দারা বুঝতে পারে আসল ঘটনা। মাঠ থেকে ছাগল চুরি করে ওই গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই গাড়িটি ঘিরে ফেলেন গ্রামবাসীরা। চার যুবককে পাকড়াও করে চলে গণপিটুনি। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাট মহকুমার মাটিয়া থানা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙা এলাকায়। 

গ্রামবাসীদের অভিযোগ, সন্ধেবেলায় একটি দামি চার চাকা গাড়ি গ্রামে ঘোরাঘুরি করছিল। সেটা দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাই গাড়িটিকে আটক করেন তাঁরা। দেখেন, গাড়ির পিছনের ডিকিতে চারটি দেশি ছাগল রয়েছে। 

ছাগলগুলি কোথা থেকে তারা আনছে তা জিজ্ঞেস করতে থতমত খেয়ে যায় গাড়িতে থাকা চার যুবক। একটু চাপ দিতে সমস্ত কথা বলে ফেলে তারা। জানা যায়, ওই ছাগলগুলি গ্রামের মাঠেই ঘোরাফেরা করছিল। সেখান থেকে চুরি করে গাড়িতে তুলে নিয়ে পালাচ্ছিল তারা।

ঘটনা ফাঁস হতেই গ্রামবাসীদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে ওই যুবকদের উপর। তাদের গাড়ির ভাঙচুর করা হয়। চারজনকে পাকড়াও করে বেদম গণপিটুনি দেন বাসিন্দারা। গন্ডগোলের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীদের হাত থেকে জখম চার যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```