
শেষ আপডেট: 14 November 2019 13:10
সূত্রের খবর, বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বেরিয়ে ঘাসের জমিতে চলে যায় গো এয়ারের এ৩২০ বিমান।
সকালে নাগপুর থেকে রওনা দিয়েছিল বিমানটি। বেলায় পৌঁছয়। বেঙ্গালুরুতে বিমানটি প্রথমে টেক অফ করে, তারপর ফের রানওয়েতে ল্যান্ড করে। এবং তার পরে রানওয়ে ছেড়ে বেরিয়ে যায় ঘাসজমিতে।
প্রাথমিক ভাবে অনুমান, কুয়াশার কারণে আবহাওয়া খারাপ থাকায় দৃশ্যমানতা কম ছিল। সে জন্যই হয়তো এই ঘটনাটি ঘটেছে।
১৪৬ জন যাত্রী এবং ৩৪ জন ক্রু মেম্বার নিয়ে এভাবে রানওয়ে ছেড়ে প্লেন চলে যেতে দেখলে যে কারও আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে। ভাগ্য ভাল, ঘাসজমিতে খানিকটা দৌড়নোর পরেও ঠিক ভাবে উড়ান নিতে পারে সেটি। তার পরে পরবর্তী স্টপ হায়দরাবাদে গিয়ে ভাল ভাবে অবতরণ করে।