Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন! গোয়ায় গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা

দ্য ওয়াল ব্যুরো: একই খুঁটিতে তেরঙার উপর ধর্মীয় পতাকা (Religious flag) তুলেছিল এক ব্যক্তি। জাতীয় পতাকা (National flag) অবমাননার (Dishonour) দায়ে তাকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল দক্ষিণ গোয়ার (South Goa) পণ্ডাতে। পুল

জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন! গোয়ায় গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা

শেষ আপডেট: 16 August 2022 07:15

দ্য ওয়াল ব্যুরো: একই খুঁটিতে তেরঙার উপর ধর্মীয় পতাকা (Religious flag) তুলেছিল এক ব্যক্তি। জাতীয় পতাকা (National flag) অবমাননার (Dishonour) দায়ে তাকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গতকাল দক্ষিণ গোয়ার (South Goa) পণ্ডাতে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। পরিবারের সঙ্গে গোয়ায় একটি ভাড়া বাড়িতে থাকে ৪৩ বছর বয়সি ওই ব্যক্তি। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে সেই ভাড়া বাড়িতে জাতীয় পতাকা তুলেছিল সে। অভিযোগ, একই খুঁটিতে একেবারে উপরে একটি ইসলাম ধর্মের পতাকা তুলেছিল সে। এই পতাকার সঙ্গে মিল রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের জাতীয় পতাকার। তার ঠিক নিচেই ছিল ভারতের জাতীয় পতাকা।

ওই ব্যক্তির তোলা পতাকা দেখে তা পাকিস্তানের পতাকা ভেবে ভুল করে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশকে। এরপরেই গোয়া পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে।

গোয়া পুলিশের ইন্সপেক্টর জানিয়েছেন, 'এটা পাকিস্তানের পতাকা নয়, তবে একই রকম দেখতে। অভিযুক্ত এবং তার বাড়ির লোকজনের দাবি, এটা ধর্মীয় পতাকা। সে যাই হোক, জাতীয় পতাকার উপর অন্য কোনও পতাকা তোলা যায় না।'

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আপেল বাগানে পরপর গুলি! কাশ্মীরে জঙ্গিদের হামলায় মৃত এক হিন্দু, জখম আরও এক


```