Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি হাসপাতালে বিনামূল্যে আইভিএফ পরিষেবা! অভিনব উদ্যোগ নিল এই রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম রাজ্য হিসেবে এবার বিনামূল্যে আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সুবিধা দিতে চলেছে গোয়া। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এমনটাই ঘোষণা করেছে শনিবার। তিনি জানিয়েছেন, আগামী ১৫ অগস্ট থেকে গোয়ার বাসিন্দ

সরকারি হাসপাতালে বিনামূল্যে আইভিএফ পরিষেবা! অভিনব উদ্যোগ নিল এই রাজ্য

শেষ আপডেট: 3 July 2023 04:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম রাজ্য হিসেবে এবার বিনামূল্যে আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের সুবিধা দিতে চলেছে গোয়া। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে এমনটাই ঘোষণা করেছে শনিবার। তিনি জানিয়েছেন, আগামী ১৫ অগস্ট থেকে গোয়ার বাসিন্দারা এই সুবিধা পেতে চলেছেন (Goa IVF free treatment)।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গোয়ার মহিলাদের স্বার্থে স্বাস্থ্য মন্ত্রক এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে আগামী ১৫ অগস্ট থেকে এসএসবি-তে বিনামূল্যে আইভিএফ পরিষেবা প্রদানের কাজ শুরু হবে, যেটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।এর ফলে যে সব মহিলারা আইভিএফ-এর জন্য অন্য রাজ্যে যেতেন, এবং বিপুল টাকা খরচ করা সত্ত্বেও ঠিকমতো পরিষেবা পেতেন না, তাঁদের উপকার হবে।

তিনি আরও জানিয়েছেন, 'ডাঃ কেদার ফাডতে এবং গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনোকোলজির বিভাগের উদ্যোগে এসএসব-ই দেশের প্রথম সরকারি হাসপাতাল যেখানে বিনামূল্যে আইভিএফ পরিষেবা প্রদান করা হবে। আমি নিশ্চিত, এতে রাজ্যের মহিলারা উপকৃত হবেন।'

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যেই কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি ফান্ডে ২ কোটি টাকা জমা হয়েছে। আপাতত সেখান থেকেই এই চিকিৎসা পরিষেবার যাবতীয় সরঞ্জাম কেন হবে।

উল্লেখ্য, স্বাভাবিকভাবে সন্তান উৎপাদনে অক্ষম দম্পতিরা অনেক সময়েই আইভিএফ-এর মাধ্যমে সন্তানসুখ লাভ করেন। তবে এই চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া অনেক জায়গাতেই টাকা খরচ করা সত্ত্বেও ঠিকঠাক পরিষেবা মেলে না, প্রতারণার শিকার হন দম্পতিরা। সেসবের কারণেই সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাপাতালে মহিলাদের এই সুবিধা দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ৩ বছর আগেই গোয়া এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছিল। কিন্তু কোভিড অতিমহামারীর জন্য থিম গিয়েছিল তা। এবার ফের সেই উদ্যোগ কার্যকর করতে চলেছে গোয়া।

বিস্ফোরক মিয়াঁদাদ, ‘ইমরানকে আমিই প্রধানমন্ত্রী করেছিলাম, ফোন করে ধন্যবাদ পর্যন্তও জানায়নি’


```