Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গোয়াতেও 'খেলা হবে'? মমতার ঘোষণায় মুখ্যমন্ত্রী বললেন 'ওয়েলকাম'

দ্য ওয়াল ব্যুরো: বাংলার গণ্ডি পেরিয়ে সারা দেশে ঘাসফুল ফোটানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। ২০২৪ সালের লোকসভা নির্বাচন তাদের পাখির চোখ। ইতিমধ্যে ত্রিপুরায় সংগঠন দৃঢ় করার কাজ শুরু হয়ে গিয়েছে। এবার কি টার্গেট পশ্চিম ভারত? আরব সাগর

গোয়াতেও 'খেলা হবে'? মমতার ঘোষণায় মুখ্যমন্ত্রী বললেন 'ওয়েলকাম'

শেষ আপডেট: 23 September 2021 10:53

দ্য ওয়াল ব্যুরো: বাংলার গণ্ডি পেরিয়ে সারা দেশে ঘাসফুল ফোটানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। ২০২৪ সালের লোকসভা নির্বাচন তাদের পাখির চোখ। ইতিমধ্যে ত্রিপুরায় সংগঠন দৃঢ় করার কাজ শুরু হয়ে গিয়েছে। এবার কি টার্গেট পশ্চিম ভারত? আরব সাগরের তীরে গোয়ায় (Goa) কি ভোটে দাঁড়াতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'ত্রিপুরায় তো খেলা হচ্ছেই, এরপর পাঞ্জাবেও খেলা হবে, গোয়াতেও খেলা হবে, উত্তরপ্রদেশেও খেলা হবে।' গলায় আটকাচ্ছে খাবার? জ্বালা-পোড়া ব্যথা, অনবরত কাশি, রোগকে হেলাফেলা করবেন না গোয়ায় ২০২২ সালে নির্বাচন। তার আগে গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত অবশ্য বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 'ওয়েলকাম'। অর্থাৎ চাইলে গোয়াতেও ভোটে প্রার্থী দিতে পারে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে তাদের স্বাগতই জানালেন সাওয়ান্ত। বললেন, 'যারাই আসতে চায়, সকলকে স্বাগত। সবাই আসতে পারে। গোয়া সবার পছন্দের জায়গা।' গোয়ার রাজনীতিতে তৃণমূলকে পাত্তা দিতে চাইছেন না সাওয়ান্ত, তাঁর কথা থেকেই তা পরিষ্কার। অথচ সাম্প্রতিক সময়ে আরও এক বিজেপিশাসিত রাজ্যে চিত্রটা অন্যরকম। ত্রিপুরায় বিপ্লব দেব সরকার এত সহজে তৃণমূলকে 'ওয়েলকাম' বলতে পারেনি। এর আগে অবশ্য ২০১২ সালে একবার গোয়ার ভোটে প্রার্থী দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে তখন একেবারেই দাগ কাটতে পারেনি। তবে সম্প্রতি গোয়ার রাজনীতিতে তৃণমূলের নাম শোনা যাচ্ছে। কংগ্রেস নেতা লুইজিনহো ফালেরিও নাকি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়েছে। যদিও সেই খবর উড়িয়ে দিয়েছেন ফালেরিও স্বয়ং। এর আগে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকেও গোয়ায় স্বাগত জানিয়েছিলেন সাওয়ান্ত। কারও আগমনেই যে গোয়ায় বিজেপির ভিত দুর্বল হবে না, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```