Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দিল্লির হাসপাতালে গোয়ার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাসপাতালে শুক্রবার গোয়ার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। গত ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি রয়েছেন তিনি। তাই রাজ্যের মন্ত্রিদের দিল্লিতে ড

দিল্লির হাসপাতালে গোয়ার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 12 October 2018 06:58

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হাসপাতালে শুক্রবার গোয়ার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। গত ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি রয়েছেন তিনি। তাই রাজ্যের মন্ত্রিদের দিল্লিতে ডেকেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী। শুধু বিজেপি-র মন্ত্রী নন। বৈঠকে আসবেন বলে জানিয়েছেন গোয়ায় বিজেপি সরকারের জোট-সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং গোয়া ফরওয়ার্ড পার্টির নেতৃত্বও। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোয়ার পূর্তমন্ত্রী সুদিন দাভালকর, নগর পরিকল্পনামন্ত্রী রোহন খানুতে, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী  গোবিন্দ গাওয়াদে-সহ একাধিক মন্ত্রী এইমসে বৈঠকে যোগ দেবেন। ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি-র আসন ১৪। কংগ্রেসের আসন ১৬। জোট করে সরকার গঠন করেছিল বিজেপি। গোয়ার প্রধান বিরোধী দল কংগ্রেস, গত ১৯ সেপ্টেম্বর রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে দাবি করেছিল। যাতে বিধানসভার ফ্লোরে সংখ্যাগরিষ্ঠতা যাচাই করা হোক। মুখ্যমন্ত্রীর অসুস্থতায় সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। একই দিনে গোয়ায় গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্য নেতাদের সতর্ক করে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর অসুস্থতায় সরকারের উপর যাতে কোনও প্রভাব না পড়ে। মনে করা হচ্ছে শুক্রবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর মন্ত্রিসভায় বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেবেন।

```