Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উন্নয়নশীল দেশগুলোর কাছে গিয়ে তোমার কথা বল, গ্রেটা থুনবার্গকে কটাক্ষ পুতিনের

দ্য ওয়াল ব্যুরো : হাউ ডেয়ার ইউ! এই বলে রাষ্ট্রপুঞ্জে সরাসরি রাষ্ট্রনায়কদের চ্যালেঞ্জ জানিয়েছিল ১৬ বছরের সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ। তাকে কটাক্ষ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রেটা বলতে চেয়েছিল, তোমরা আমাদের শৈশবের স্বপ্ন কেড়

উন্নয়নশীল দেশগুলোর কাছে গিয়ে তোমার কথা বল, গ্রেটা থুনবার্গকে কটাক্ষ পুতিনের

শেষ আপডেট: 3 October 2019 09:09

দ্য ওয়াল ব্যুরো : হাউ ডেয়ার ইউ! এই বলে রাষ্ট্রপুঞ্জে সরাসরি রাষ্ট্রনায়কদের চ্যালেঞ্জ জানিয়েছিল ১৬ বছরের সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ। তাকে কটাক্ষ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রেটা বলতে চেয়েছিল, তোমরা আমাদের শৈশবের স্বপ্ন কেড়ে নিয়েছ। পুরো বাস্তুতন্ত্র ভেঙে পড়ছে। বহু প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে। নেতারা কেবল আর্থিক মুনাফা নিয়ে মাথা ঘামাচ্ছেন। অনন্ত আর্থিক বিকাশের রূপকথা শুনিয়ে যাচ্ছেন। বিশ্ব জুড়ে অনেকেই গ্রেটার ভাষণ শুনে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, স্যরি, আমি গ্রেটার সঙ্গে একমত হতে পারছি না। বুধবার মস্কোয় এক এনার্জি ফোরামে তিনি বলেন, গ্রেটার ভাষণ শুনে অনেকেই অভিভূত হয়েছেন। কিন্তু আমি হইনি। উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, আমার কথা শুনতে আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু যাঁরা গ্রেটাকে অভিনন্দন জানাচ্ছে, আমি তাঁদের সঙ্গে একমত হতে পারছি না। এরপর তিনি বলেন, গ্রেটাকে কেউ বুঝিয়ে বলেনি, আধুনিক দুনিয়া খুবই জটিল। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষও সুইডেনের মতো স্বাচ্ছন্দ্যে বাঁচতে চায়। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেটাকে বিদ্রুপ করেছিলেন। কানাডার প্রধানমন্ত্রী ম্যাক্সিম বার্নিয়ার বলেছিলেন, গ্রেটা মানসিকভাবে সুস্থ নয়। গ্রেটা তার জবাবে বলেছিল, বোঝা যাচ্ছে, রাষ্ট্রপ্রধানরা আমার কথাগুলো হজম করতে পারেননি। পুতিন বলেন, কমবয়সীরা যদি পরিবেশ নিয়ে মাথা ঘামায়, তাদের নিশ্চয় উৎসাহ দেওয়া উচিত। কিন্তু কেউ যদি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে শিশু ও কিশোর-কিশোরীদের ব্যবহার করে, তাহলে নিন্দা করতেই হবে। গ্রেটার উদ্দেশে পুতিন বলেছেন, তুমি বরং উন্নয়নশীল দেশগুলোর কাছে গিয়ে বোঝাও কেন তাদের দারিদ্রের মধ্যেই বাস করতে হবে। কেন তারা সুইডেনের মতো নাগরিক স্বাচ্ছন্দ্য লাভ করবে না।

```