Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তপ্ত জয়নগর, প্রতিমাকে গো-ব্যাক স্লোগান উত্তেজিত জনতার, অগ্নিমিত্রাকে আটকাল পুলিশ

ওই সময়ে সেখানে পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি প্রতিমা মণ্ডলের সামনে দেহ সংরক্ষণের দাবি তোলেন। 

উত্তপ্ত জয়নগর, প্রতিমাকে গো-ব্যাক স্লোগান উত্তেজিত জনতার, অগ্নিমিত্রাকে আটকাল পুলিশ

উত্তপ্ত জয়নগর, প্রতিমাকে গো-ব্যাক স্লোগান উত্তেজিত জনতার

শেষ আপডেট: 5 October 2024 15:46

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তেতে উঠছে জয়নগর। শনিবার দুপুরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে সাংসদ প্রতিমা মণ্ডল গেলে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। এমনকী সাংসদকে উদ্দেশ্য করে তাঁকে জুতো দেখানো হয়। ওই সময়ে সেখানে পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি প্রতিমা মণ্ডলের সামনে দেহ সংরক্ষণের দাবি তোলেন। 

এদিন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নাবালিকার দেহ নিয়ে আসা হয়েছিল। ন্যায় বিচারের দাবিতে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। হাসপাতালে তখন উপস্থিত ছিলেন নাবালিকার বাবা-মা। তাদের সঙ্গে দেখা করতে যান সাংসদ প্রতিমা মণ্ডল। তখন তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, "দিদিকে চলে যেতে বলুন। ওরা বিচার দিতে পারবে না। সুতোরাং ওঁর এখান থেকে চলে যাওয়া ভালো।" 

বিক্ষোভ চলা সত্বেও প্রতিমা মণ্ডল হাসপাতালের সামনে ঠায় দাঁড়িয়ে থাকেন। তাঁকে ঘিরে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান ওঠে। প্রতিমা বলেন, "আমাকে যেতে দেওয়া হচ্ছে না। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।আমাকে যতক্ষণ না বাবা-মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হবে, ততক্ষণ আমি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারি না। বিক্ষোভ তো করবেই মানুষ। পুলিশ যথা সম্ভব চেষ্টা করছে। ঘটনাটি দুর্ভাগ্যজনক। বাবা-মা কী চান তা না জানা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।" 

তৃণমূল সাংসদকে ঘিরে যখন স্থানীয়রা ফুঁসছেন তখনই সেখানে উপস্থিত হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। পুলিশ তাঁর পথ আটকালে তিনি প্রতিমা দেবী দিকে এগিয়ে যান। সাংসদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা। তিনি বলেন, "দিদি আপনিও জনপ্রতিনিধি আমিও জনপ্রতিনিধি। আপনাকে জবাব দিতে হবে কেন পুলিশ এফআইআর নেয়নি? কেন পুলিশ নিষ্ক্রিয়? এভাবে কত দিন চলবে। আমরা দেহের সংরক্ষণ চাই।" পাল্টা প্রতিমা মণ্ডল বলেন, "আপনার কথা মতো পুলিশ কাজ করবে না। আইনমত কাজ করবে।" এতো কিছুর পরেও পুলিশ অগ্নিমিত্রা পলকে হাসপাতালে ঢুকতে দেয়নি। পরে সেখানে বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ও মীনাক্ষী মুখোপাধ্য়ায়কেও দেখা যায়। তাঁদেরও পথ আটকায় পুলিশ। কিন্তু পরবর্তীতে তাঁদের হাসপাতালে ঢোকার জন্য পথ ছেড়ে দেয় পুলিশ। 

খুন করেছে বলে স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ মানতে নারাজ জয়নগরে শিশু হত্যায় অভিযুক্ত। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান, খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তবে ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি ধৃত যুবক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

শুক্রবার রাতে জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে ন’বছরের একটি শিশুর দেহ উদ্ধার করে পুলিশ।টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে ওঠে এলাকা। ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর থানা এলাকার মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকা।


```