Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালো পতাকায় লেখা 'গো-ব্যাক', রামনবমীর আগে শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার রানাঘাটে

রানাঘাট পুরসভার একাধিক জায়গায় টাঙানো হয়েছে কালো পতাকা, দেওয়া হয়েছে পোস্টারও।

কালো পতাকায় লেখা 'গো-ব্যাক', রামনবমীর আগে শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার রানাঘাটে

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 5 April 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে রানাঘাটে (Ranaghat) একটি কর্মসূচিতে যোগদান করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কিন্তু তার আগে এলাকায় উত্তেজনা ছড়াল গো-ব্যাক পোস্টারকে (Go Back Poster) কেন্দ্র করে। রামনবমীর আগে তৃণমূল উস্কানি ছড়াতে চাইছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। 

রানাঘাট পুরসভার একাধিক জায়গায় টাঙানো হয়েছে কালো পতাকা, দেওয়া হয়েছে পোস্টারও। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই সব পোস্টারে লেখা হয়েছে - গো ব্যাক। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে তিনি রাম নিয়ে রাজনীতি করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপি শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা মানতে রাজি নয়। 

ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে আসছে প্রথম থেকেই। যারা আসল রামভক্ত তাঁরা সেটি মানতে পারছেন না। তাই তাঁরাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই পোস্টার দিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি অবশ্য বলছে, তৃণমূল আদতে ভয় পেয়েছে। বুঝে গেছে, ২০২৬ থেকে তারা আর থাকবে না। তাই রামনবমীতে অশান্তি সৃষ্টি করে ভয় দেখাতে চাইছে মানুষকে। 

শুক্রবার রামনবমী ইস্যুতেই শুভেন্দু অধিকারীকে নাম নিয়ে আক্রমণ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর পোস্টার, ব্যানার পড়েছে। অনেক জায়গায় তাতে রয়েছে শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও। ফিরহাদের অভিযোগ ছিল, নিজেদের রাজনৈতিক প্রচারের জন্য রাম এবং রামনবমীকে ব্যবহার করছে বিজেপি। 

রামনবমী নিয়ে সাম্প্রতিক সময়ে বিজেপি যে তৎপরতা দেখিয়েছে তাকেও কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'রামনবমী নতুন নয়। কয়েকশো বছর ধরে চলছে, এবং চলবেও। এনাদের পাবলিসিটির জন্য রামনবমী নয়। ভগবান রামের প্রতি আস্থা রেখে সকলে এই উৎসব পালন করেন। রাম তো সবার। শুধু শুভেন্দুরও না, আবার ববি হাকিমেরও নয়।'

প্রসঙ্গত, রামনবমী নিয়ে অনেক আগে থেকে সতর্ক রাজ্য সরকার। কারণ অতীতে এই উৎসবের দিন রাজ্যে নানা জায়গায় অশান্তি হয়েছে। তাই এবার গত ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য। একই সঙ্গে, ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। 


```