Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কেন এমন হল? তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশ করা দরকার: জেনারেল শঙ্কর রায়চৌধুরী

জেনারেল শঙ্কর রায়চৌধুরী (অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা প্রধান) বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাটি টেলিভিশনে দেখছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনাটি নিয়ে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংসদে আমাদের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনা

কেন এমন হল? তদন্ত রিপোর্ট দ্রুত প্রকাশ করা দরকার: জেনারেল শঙ্কর রায়চৌধুরী

শেষ আপডেট: 8 December 2021 11:55

জেনারেল শঙ্কর রায়চৌধুরী

(অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা প্রধান)
বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ার ঘটনাটি টেলিভিশনে দেখছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনাটি নিয়ে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংসদে আমাদের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন। সেনা তদন্ত শুরু করেছে। আমার মনে হয়, গুরুত্বপূর্ণ পদে আসীন প্রত্যেককেই এই পরিস্থিতিতে মেপে কথা বলতে হবে। সেনার তদন্ত রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করা দরকার। আমি প্রাক্তন সেনা প্রধান হিসেবে একথা বলতে পারি যে কেন এই ঘটনা, ঠিক কোথায় ভুল-ত্রুটি হয়েছিল বা অন্য কী কারণে এমন হল, সবকিছুই যত দ্রুত সম্ভব জনসমক্ষে আনা উচিত। তার কারণ, সেনাধ্যক্ষর হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অজানা থাকলে তা নিয়ে হাজার জন হাজার রকম ব্যাখ্যা করবে। অপপ্রচার করবে। সেটা মোটেই কাম্য নয়। সেনার জন্যও সেটা ভাল নয়। আমি মনে করি, সরকার সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনবে। বিপিন রাওয়াত ৯০ শতাংশ দগ্ধ, বাড়িতে পৌঁছলেন রাজনাথ তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যত দ্রুত সম্ভব কথাটির মধ্য দিয়ে আমি কিন্তু কোনও সময় বেঁধে দিতে চাই না। তার কারণ অনেক দুর্ঘটনা থাকে, যেখানে নির্দিষ্ট কারণ অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে। আমার কর্মজীবনের একটি ঘটনার কথা বলি। একবার লাদাখ থেকে কিছু সেনাকে নিয়ে একটা আর্মি কপ্টার ফ্লাই করেছিল। অনেক উপর থেকে পাহাড়ের নীচের দিকে এক জায়গায় অবতরণ করার মুখে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। জায়গাটা অত্যন্ত দুর্গম ছিল। ফলে সেখানে উদ্ধারের জন্য, তদন্তের জন্য পৌঁছোনো যথেষ্ট কঠিন হয়ে পড়ে। যে জায়গায় কপ্টার ভেঙে পড়েছে বলে বোঝা গিয়েছিল, সেখানে কিছুই পাওয়া গেল না। কারণ ওই দুর্গম এলাকায় পৌঁছনোর আগে বরফে কপ্টার এবং তার আরোহীরা ঢাকা পড়ে যায়। প্রায় ছ'মাস পর সেই কপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছিল। সমুদ্রে কোনও বিমান বা কপ্টার পড়ে গেলেও একই সমস্যা হয়। পড়ুন: বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনা-কপ্টার! ছিলেন তাঁর স্ত্রীও, দেখুন উদ্ধারের ভিডিও সেনাধ্যক্ষর কপ্টারের ক্ষেত্রে নীলগিরি পাহাড়ের জায়গাটি চিহ্নিত করা গিয়েছে। সেখানে উদ্ধার কাজ চলছে। ফলে আশা করা যায় কেন এই ঘটনা ঘটল তদন্ত কমিটি খুব দ্রুত তা জানাতে সক্ষম হবে। আমি আবারও বলব, রিপোর্ট কিন্তু যত দ্রুত সম্ভব সামনে আনা উচিত। তা না হলে কারণ নিয়ে অযথা জলঘোলা হবে। হাজার জন হাজারটা প্রশ্ন তুলবে। অনেকে হয়তো ভাবছেন যে সেনাধ্যক্ষর কপ্টারের কী করে এমন হল? সেনাধ্যক্ষর জন্য তো অনেক উন্নত মানের কপ্টার ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভারতীয় সেনা যে রীতি মেনে কাজ করে তাতে ফ্লাই করার ক্ষেত্রে একজন সাধারণ সেনা আর সেনাধ্যক্ষ, এই দু'জনের ক্ষেত্রে কপ্টারের সুরক্ষা এবং উড়ান বিধি এক এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হয়। আমার মনে হয় বিধিগুলি অবশ্যই অনুসরণ করা হয়েছিল। ফলে কেন এমন ঘটল এটা সত্যিই জানা দরকার, প্রকাশ্যেও আশা দরকার। 'মনে হয় পাইলট কোনও ভুল করেছিলেন!' কলম ধরলেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন

```