Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আনন্দ থেকে আর্তনাদ! গ্লাইডার দুর্ঘটনায় আহত কিশোর, ভিডিওয় ধরা পড়ল শেষমুহূর্তের আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: কাকার বাড়িতে বেড়াতে এসেছিল ১৪ বছরের কিশোর (teenager)। ইচ্ছা ছিল গ্লাইডারে (glider) চড়ে আকাশপথে প্রদক্ষিণ করবে গোটা ধানবাদ শহরটা। সেই মতো চলছিল প্রদক্ষিণ পর্বও। পাশাপাশি, মোবাইল ফোনের ক্যামেরায় (camera) ভিডিও (vid

আনন্দ থেকে আর্তনাদ! গ্লাইডার দুর্ঘটনায় আহত কিশোর, ভিডিওয় ধরা পড়ল শেষমুহূর্তের আতঙ্ক

শেষ আপডেট: 24 March 2023 03:17

দ্য ওয়াল ব্যুরো: কাকার বাড়িতে বেড়াতে এসেছিল ১৪ বছরের কিশোর (teenager)। ইচ্ছা ছিল গ্লাইডারে (glider) চড়ে আকাশপথে প্রদক্ষিণ করবে গোটা ধানবাদ শহরটা। সেই মতো চলছিল প্রদক্ষিণ পর্বও।

পাশাপাশি, মোবাইল ফোনের ক্যামেরায় (camera) ভিডিও (video) তোলাও চলছিল। আর সেই ভিডিওতেই দেখা গেল আচমকাই একটি বাড়ির ছাদে সজোরে ধাক্কা খেল গ্লাইডারটি। বর্তমানে বিমানচালক (pilot) এবং সেই নাবালক দুজনেই গুরুতর আহত অবস্থায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

https://twitter.com/vani_mehrotra/status/1639092584495841281

ধানবাদের বড়ওয়াদা বিমান পরিচালন কেন্দ্র থেকে ওড়ে সাধারণ পর্যটকদের জন্য এই গ্লাইডারটি। তবে ৫০০ মিটার যাওয়ার পরেই ঘটে গেল অঘটন। সম্ভবত, যান্ত্রিক গোলযোগের জন্য এই দুর্ঘটনা এমনটাই মনে করছেন বিমান কর্তারা। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হলে আসল কারণ জানা সম্ভব নয়, মত কর্তাদের।

https://twitter.com/Mukesh_TNIE/status/1638935948221386753

যে বাড়িটিতে বিমানটি ধাক্কা খায় সেই বাড়ির মালিক নীলেশ কুমার বলেন, সেই সময়ে তার দুই শিশু সন্তান ঘরের ভেতর ছিল। সামান্য এদিক ওদিকে আহত হতে পারতেন তাঁরাও। এই ঘটনার পর আপাতত গোটা শহর ঘুরিয়ে দেখানোর এই গ্লাইডার পরিসেবা বন্ধ করা হয়েছে।

ছাতা মাথায় অমৃতপাল! সিসিটিভি থেকে আড়াল করা মুখ, গটগট করে হেঁটে যাচ্ছেন কুরুক্ষেত্রর এক পাড়ায়


```