Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজারে এল করোনার ওষুধ ফ্যাবিফ্লু, একটি ট্যাবলেটের দাম ১০৩ টাকা

দ্য ওয়াল ব্যুরো: করোনা চিকিৎসায় জাপানি ওষুধ ফ্যাভিপিরাভির প্রয়োগের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। এর পরেই ফ্যাভিপিরাভিরের ব্র্যান্ড ফ্যাবিফ্লু (FabiFlu) বাজারে আনল মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। কোভিড ট্রিটমেন্টে এই প্রথম কোনও ভারতী

বাজারে এল করোনার ওষুধ ফ্যাবিফ্লু, একটি ট্যাবলেটের দাম ১০৩ টাকা

শেষ আপডেট: 20 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা চিকিৎসায় জাপানি ওষুধ ফ্যাভিপিরাভির প্রয়োগের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল। এর পরেই ফ্যাভিপিরাভিরের ব্র্যান্ড ফ্যাবিফ্লু (FabiFlu) বাজারে আনল মুম্বইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। কোভিড ট্রিটমেন্টে এই প্রথম কোনও ভারতীয় কোম্পানি বাণিজ্যিকভাবে অ্যান্টিভাইরাল ওষুধ বাজারে নিয়ে এল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের উদ্যোগে করোনার সলিডারিটি ট্রায়ালে ফ্যাভিপিরাভিরের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছিল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। প্রথম দুই ট্রায়ালের রিপোর্ট সন্তোষজনক হওয়ায় তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করেছে এই বায়োমেডিক্যাল ফার্ম। এই ট্রায়ালের প্রাথমিক রিপোর্টও ভালর দিকেই। গ্লেনমার্কের রিকভারি ট্রায়ালের ফলাফলের ভিত্তিতেই ফ্যাভিপিরাভির প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল। তবে বলা হয়েছে, মৃদু ও মাঝারি সংক্রমণের রোগীদের উপরেই জরুরি ভিত্তিতে ফ্যাভিপিরাভিরের থেরাপি করা যাবে। ফ্যাভিপিরাভির ওষুধের নির্মাতা সংস্থা জাপানি ফার্মাসিউটিক্যালস ফুজিফিল্ম। এই ওষুধের ব্র্যান্ড নাম ‘অ্যাভিগান’ । ভারতে ফ্যাবিফ্লু ব্র্যান্ড নামে এই ওষুধ চালু করল গ্লেনমার্ক। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ১০৩ টাক করে।  ৩৪টি ট্যাবলেটের একটি প্যাকের দাম সাড়ে তিন হাজার টাকা। গ্লেনমার্ক জানিয়েছে, দেশের ১১টি জায়গায় ফ্যাভিপিরাভিরের ক্লিনিকাল ট্রায়াল হয়েছিল। ৯০ জন মৃদু সংক্রমণ ও ৬০ জন মাঝারি সংক্রমণের কোভিড পজিটিভ রোগীকে নির্দিষ্ট ডোজে এই ওষুধ খাওয়ানো হয়। সংস্থার দাবি, এই ট্রায়ালে ৮০ শতাংশ সাফল্য মিলেছে। ওষুধের ডোজ প্রাথমিকভাবে যা ঠিক হয়েছে সেটাহল, প্রথম দিনে ২০০ মিলিগ্রামের ৯টি ট্যাবলেট খাওয়ানো হবে রোগীকে। এরপরে টানা ১৪দিন ধরে প্রতিদিন ২০০ মিলিগ্রামের ৪টি করে ট্যাবলেট খাওয়ানো হবে। তবে সংক্রমণ কতটা ছড়িয়েছে এবং রোগীর শারীরিক অবস্থা বিচার করেই ওষুধের ডোজ ঠিক করা হবে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে এই ওষুধ খেতে গেলে হিতে বিপরীত হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গ্লেন সালদানহা বলেছেন, ফ্যাবিফ্লু করোনা সংক্রমণ কমাতে পারবে। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে, এই ওষুধের প্রয়োগে কিছুটা হলেও তার রাশ টানা যাবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, গ্লেনমার্ক ড্রাগ কন্ট্রোলের অনুমতি পাওয়ার পরে দিল্লি ব্রিনটন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গালুরুর স্ট্রাইডস ফার্মা, মুম্বইয়ের লাসা সুপারজেনেরিকস এবং হায়দরাবাদের অপটিমাস ফার্মা এই ওষুধ বাজারে আনার জন্য ড্রাগ কন্ট্রোলের কাছে প্রস্তাব করেছে। প্যারাজাইকার্বোক্সামাইডের ডেরিভেটিভ হল এই ড্রাগ ফ্যাভিপিরাভির। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হলুদ জ্বর, হাত ও পায়ের যে কোনও ভাইরাল ইনফেকশন কমাতে পারে এই ওষুধ। আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরি করে সংখ্যায় বাড়ার ক্ষমতাকে আটকে দিতে পারে। সাধারণত দেখা যায়, আরএনএ ভাইরাস তাদের সংক্রামক ভাইরাল প্রোটিন মানুষের দেহকোষের মধ্যে ঢুকিয়ে দেয়। সার্স-কভ-২ ভাইরাসের সংক্রামক আরএনএ স্ট্রেন কোষের ACE-2 রিসেপটরের মাধ্যমে ভেতরে ঢুকে বিভাজিত হতে শুরু করে। এই বিভাজন প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে অ্যান্টি-রেট্রোভিয়াল ওষুধ ফ্যাভিপিরাভির। চিন, জাপান, রাশিয়া, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, মিশরে এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল চলছে। মিশর ও জর্ডনে এই ওষুধ অনুমোদন পাওয়ার অপেক্ষায়। জাপানে দু’হাজারের বেশি করোনা রোগীর উপরে এই ওষুধের প্রয়োগ হয়েছে। কানাডায় ৭৬০ জন কোভিড পজিটিভ রোগীকে ফ্যাভিপিরাভির খাইয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাশিয়ায় ৩৯০ জনের উপরে ফ্যাভিপিরাভিরের ক্লিনিকাল ট্রায়ালে ৮০% সাফল্য মিলেছে। শালিমার বাগের ফোর্টিস হাসপাতালের পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ডাক্তার বিকাশ মৌর্য বলেছেন, এই ওষুধ কোনও ‘ম্যাজিক ড্রাগ’নয়, ‘ম্যাজিক বুলেট’ও নয়। করোনা চিকিৎসার জন্যও একে বানানো হয়নি। তবে ফ্যাভিপিরাভিরের প্রভাব করোনা রোগীদের শরীরে সন্তোষজনক। সংক্রমণ কমতে দেখা গেছে। তাই এই ওষুধের সার্বিক প্রয়োগের কথা ভাবা হচ্ছে। করোনা সারাতে এই ওষুধ কতটা কার্যকরী হবে সেটা আরও বেশি সংখ্যক রোগীর উপর থেরাপি করেই বোঝা যাবে।

```