Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বড়দিনের আগেই বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের 'গ্লেনারিজ', ক্ষোভে ফুঁসছেন মালিক অজয়

দার্জিলিংয়ের গ্লেনারিজের বার ও মিউজিক বিভাগ তিন মাসের জন্য বন্ধ করল প্রশাসন।

বড়দিনের আগেই বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের 'গ্লেনারিজ', ক্ষোভে ফুঁসছেন মালিক অজয়

গ্লেনারিজ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 December 2025 23:43

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় রেস্তরাঁ গ্লেনারিজ (Glenary's)-এর বার এবং মিউজিক পরিবেশন আগামী তিন মাসের জন্য বন্ধ করার নির্দেশ জারি করল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, আজ, মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। ফলে ক্রিসমাস ও নববর্ষের উৎসব সহ গোটা শীতকালজুড়েই পর্যটকরা গ্লেনারিজের এই প্রধান আকর্ষণ থেকে বঞ্চিত হবেন।

কেন এই নির্দেশ?

দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক জানান, গ্লেনারিজের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই কারণেই বিখ্যাত এই বার কাম রেস্তরাঁর বার এবং মিউজিক বন্ধ করে দেওয়া হয়েছে। ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই রেস্তরাঁর ইতিহাসে এটিই প্রথম বার বন্ধের ঘটনা। উল্লেখ্য, গ্লেনারিজ-এর তিনটি বিভাগ রয়েছে—বার, বেকারি এবং রেস্তরাঁ।

তবে এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্লেনারিজ-এর কর্ণধার অজয় এডওয়ার্ড। তাঁর অভিযোগ, এটি রাজনৈতিক চক্রান্তের ফল।

অজয় এডওয়ার্ড বলেন, "আমার গ্লেনারিজ-এর সমস্ত কাগজপত্র ঠিক আছে। কিন্তু আমার লাইভ মিউজিকের অনুমতিপত্র এক বছর ধরে বন্ধ।" তিনি আরও দাবি করেন, নিয়ম অনুসারে দার্জিলিং পুলিশ সুপারের কাছে থাকা গানবাজনার অনুমতিপত্রটি সিভিল সার্ভিস বিভাগকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বার বন্ধের ফলে এই মরশুমে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তাঁর কথায়, "কিছু করার নেই। কোভিডের সময়ও ক্ষতি হয়েছে।"

গ্লেনারিজ-এর ম্যানেজার অশোক তামাং জানিয়েছেন, প্রশাসনের এই নির্দেশের কারণে ক্রিসমাস ও নববর্ষের বুকিং বাতিল হতে শুরু করেছে। এই সিদ্ধান্তে প্রতিদিন সঙ্গীত পরিবেশনকারী ও বাদ্যকর সহ আটজন কর্মী হতাশ। এছাড়া মোট ২৫০ জন কর্মচারী বিপাকে পড়েছেন। পর্যটন মরশুমে আরও ৫০ জনেরও বেশি কর্মচারী কাজ করতেন, তাঁরাও ক্ষতিগ্রস্ত হবেন।
 


```