
শেষ আপডেট: 2 March 2023 08:40
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির খামখেয়াল চিরকালই নতুন নতুন ভূমিরূপ তৈরি করেছে। কখনও টেথিস থেকে হিমালয়, কখনও পামির গ্রন্থি। সম্প্রতি জানা গেছে, কুমায়ুন হিমালয়ে (kumaon) মোট ৭৭টি নতুন হ্রদ জন্ম নিয়েছে। এই সবক'টি হ্রদই হিমবাহ (Glacial lakes) থেকে সৃষ্টি হয়েছে।
কুমায়ুন ইউনিভার্সিটির এক অধ্যাপক নির্দিষ্ট এলাকায় পর্যবেক্ষণ ও গবেষণা করে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গোরি গঙ্গা এলাকায় অবস্থিত এই হ্রদগুলি ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উঁচুতে অবস্থিত। ১৯৯০ থেকে ২০২০ সালের মধ্যে এরকম অনেক লেকের জন্ম হয়েছে। বিশ্বায়নের কারণেই হিমবাহর বরফ গলে এত লেক বেড়েছে। উপগ্রহ চিত্রেও এই লেকগুলি দেখা গেছে। পাশাপাশি দ্রুত বরফ গলে যাওয়ার দৃশ্যও চোখে পড়েছে।
গোরি গঙ্গা এলাকায় মিলান গোনখা, রালাম, মারটোলি হিমবাহ রয়েছে। নৈনিতাল ক্যাম্পাসের ভূগোলের অধ্যাপক দেবেন্দ্র পরিহার জানিয়েছেন, এখানে হিমবাহ গলার ফলে অনেক লেকের সৃষ্টি হয়েছে। এই লেকগুলোই এই এলাকার বন্যার কারণ হয়ে উঠেছে। তাই গত ১০ বছরে অনেক বন্যা (flood) দেখেছে কুমায়ুন। নষ্ট হয়েছে বহু চাষের জমি। এই কারণে এই এলাকায় অবস্থিত ডোবরি, বারাম, দেবী বাগ, ছোটি বাগ ইত্যাদি একাধিক জায়গাকে দুর্ঘটনাগ্রস্ত এলাকার আওতায় ফেলেছে সরকার৷
অ্যাডেনোভাইরাসের দাপট বাড়ছে বাংলায়, গত দু'মাসে মৃত্যু ৪৯ শিশুর