Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শাশুড়িকেই সময় দেন স্বামী! স্ত্রীর দাম্পত্য হিংসার অভিযোগ খারিজ করল আদালত

কর্মসূত্রে বিদেশে থাকেন স্বামী। দেশে ফিরলে তিনি নিজের মাকে অনেকখানি সময় দেন। এমনকী আর্থিকভাবেও সাহায্য করেন। এই অভিযোগে স্বামীর বিরুদ্ধে দাম্পত্য হিংসার অভিযোগ এনেছিলেন এক মহিলা।

শাশুড়িকেই সময় দেন স্বামী! স্ত্রীর দাম্পত্য হিংসার অভিযোগ খারিজ করল আদালত

শেষ আপডেট: 14 February 2024 15:26

 দ্য ওয়াল ব্যুরো: কর্মসূত্রে বিদেশে থাকেন স্বামী। দেশে ফিরলে তিনি নিজের মাকে অনেকখানি সময় দেন। এমনকী আর্থিকভাবেও সাহায্য করেন। এই অভিযোগে স্বামীর বিরুদ্ধে দাম্পত্য হিংসার অভিযোগ এনেছিলেন এক মহিলা। বুধবার মুম্বইয়ের আদালত মহিলার আনা ওই অভিযোগ খারিজ করে দিয়েছে।

আদালত জানিয়েছে, ‘মাকে সময় দেওয়া, টাকা দেওয়া দাম্পত্য হিংসার মধ্যে পড়ে না’। মহিলার আনা অভিযোগ সঠিক নয়।

আদালত সূত্রে জানা গেছে, আবেদনকারী মহিলা মুম্বইয়ের একটি সরকারি অফিসের পদস্থ আধিকারিক। আদালতে দায়ের করা অভিযোগে তিনি জানান, যে তাঁর স্বামী কর্মসূত্রে ১৯৯৩ সালের সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশে ছিলেন। যখনই তিনি ছুটিতে ভারতে আসতেন, তিনি তাঁর মাকে দেখতে যেতেন এবং প্রতি বছর তাঁকে ১০হাজার টাকা পাঠাতেন। এমনকী মায়ের চোখের অপারেশনের জন্যও তিনি নাকি টাকা খরচ করেছেন।

একইসঙ্গে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও আনেন তিনি। যদিও নিজের অভিযোগের সপক্ষে তিনি আদালতে কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারেনি বলে মনে করছে আদালত। এরপরই মামলা খারিজের পাশাপাশি আদালত জানায়, "সন্তান হিসেবে মায়ের দেখভাল করা যেকোনও সন্তানের দায়িত্বের মধ্যে পড়ে। এটাকে দাম্পত্য হিংসা বলা যায় না।"


```