Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

গীতার পাল্টা এবার চণ্ডীপাঠের আসর! নেপথ্যে কি রাজনীতির গন্ধ 

২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে বসছে গীতাপাঠের আসর। তারই পাল্টা হিসেবে চণ্ডীপাঠের আসর বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। সূত্রের খবর, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে এই আয়োজন করা হচ্ছে।

গীতার পাল্টা এবার চণ্ডীপাঠের আসর! নেপথ্যে কি রাজনীতির গন্ধ 

শেষ আপডেট: 6 December 2023 19:46

দ্য ওয়াল ব্যুরো: ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে বসছে গীতাপাঠের আসর। ধর্মের আসরকে ঘিরে জোর ব্যস্ততা অখিল হিন্দু পরিষদের অন্দরে। গীতাপাঠের আসরে উপস্থিত থাকতে পারেন শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও দ্বারকার শংকরাচার্য সদানন্দ সরস্বতী।

সূত্রের খবর, গীতাপাঠের পর শহরে বসবে চণ্ডীপাঠের আসরও। তবে কবে, কোথায় এই সভা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, কলকাতা বা পূর্ব মেদিনীপুরে এই ধর্ম সভা করা হতে পারে। আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, বিভিন্ন অনুষ্ঠান এমনকী জনসভায় মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রী চণ্ডীপাঠ করে থাকেন। দিন কয়েক আগে এ বিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, “গীতাপাঠে অসুবিধা কী? আমি তো রোজ চণ্ডীপাঠ করি।”

বছর ঘুরলেই লোকসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, তার আগে কলকাতা সহ সারা রাজ্যে হিন্দুত্বের আওয়াজ তুলতে চাইছে বিজেপি। সেকারণেই অখিল হিন্দু পরিষদের উদ্যোগে এমন ধর্মের আসরের আয়োজন বলে মত সংশ্লিষ্ট মহলের। গীতাপাঠের ওই আসরে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কলকাতা থেকে একলক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ করা হবে বলে উদ্যোক্তাদের দাবি।

তারই পাল্টা হিসেবে চণ্ডীপাঠের আসর বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। সূত্রের খবর, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে এই আয়োজন করা হচ্ছে। চণ্ডীপাঠের আসরে উপস্থিত থাকবেন ৫ হাজার ব্রাহ্মণ। ট্রাস্টের প্রতিনিধিরা ইতিমধ্যে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অখিল গিরির সঙ্গে কথাও বলেছেন।

অখিল গিরি পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক, রাজ্যের মন্ত্রীও। যে কারণে পূর্ব মেদিনীপুরে এই সভা হতে পারে বলে মনে করা হচ্ছে। 
রাজনৈতিক মহলের মতে, কলকাতায় গীতাপাঠের পাল্টা হিসেবে পূর্ব মেদিনীপুরে চণ্ডীপাঠের আয়োজনের নেপথ্যে আরও একটি কারণ থাকতে পারে। পূর্ব মেদিনীপুরেই বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

ইতিমধ্যে শহরের গীতাপাঠের প্রস্ততিও শুরু হয়ে গেছে। জানা গেছে, ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে পাঠ করা হবে গীতার প্রধান ৫টি অধ‌্যায়। আয়োজকদের দাবি, মোট ৩৬০০ হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে।


```